স্বাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তখন আমি খুব ছোট। বাবার হাত ধরে হেঁটে যাচ্ছি। হাতে আইসক্রিম। দোকানের সবচেয়ে দামি আইসক্রিম বাবা কিনে দিয়েছেন। আয়েশ করে খাচ্ছি। এমন সময় আমার চোখ গেল একটি মেয়ের দিকে। ছয়-সাত বছর বয়স। তার থেকেও বয়সে ছোট ভাইটিকে খাওয়াচ্ছে। পান্তা ভাত। শুধু অল্প কিছু ভাত আর পানি। ছেলেটির চোখের নিচ চিকচিক করছে। পানি অনেকক্ষণ হলো শুকিয়েছে। ভাইটি এক মুঠো ভাত বেশ সময় ধরে চিবোচ্ছে। ওদের দেখতে দেখতে আমার হাতের আইসক্রিম গলে যাচ্ছে। আর খেতে ইচ্ছে করছিল না।
সাদমান সাকিব