প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২০ মার্চ ৫৩১তম ছুটির দিনে সংখ্যায় ড. মুহম্মদ জাফর ইকবাল স্যারের ‘রঙিন চশমা’ থেকে সংগৃহীত ‘স্বাধীনতা’ লেখায় একজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্র কীভাবে নদীতীরে বাবার পুরোনো কবর খুঁড়ে দেহাবশেষ বের করে নতুন কবরে সমাহিত করেছিলেন, তার বিস্তারিত বিবরণ যেকোনো বিবেকবান মানুষেরই চোখে আনবে জল। ‘৩৯ বছর অপেক্ষার পর সেই সব ঘৃণিত যুদ্ধাপরাধীর বিচার হতে যাচ্ছে’—শুধু এই সংবাদই পারে স্যারসহ ভুক্তভোগী মানুষের অব্যক্ত যন্ত্রণার কিছুটা উপশম করতে। ‘ছুটির দিনে’কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা সঠিক সময়ে এ রকম একটি বিষয়কে মূল রচনা হিসেবে পাঠকদের উপহার দেওয়ায়।তানভীর তাহারাত সাধুপাড়া, পাবনা