
গত ২৪, ২৫ ও ২৬ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তিন দিনব্যাপী স্বাধীনতা উত্সব ও বইমেলা। আয়োজনের উদ্বোধন করা হয় ২৪ মার্চ বেলা ১১টায়।
উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ চৌধুরী ডিন, অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-ফারুক, অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, আলী আজগর চৌধুরী, সুকান্ত ভট্টাচার্য্য ও মাসুম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি বন্ধুসভার সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের শিক্ষক ড. সুমন গাঙ্গুলী। স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক কৃষ্ণ চন্দ্র পাল।
দ্বিতীয় দিনের আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. হানিফ সিদ্দিকী, অধ্যাপক মো. শাহ আলম ও রাশেদ বিন আমিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন স্বাধীনতা উত্সব ও বইমেলা-২০১৫-এর যুগ্ম আহ্বায়ক মো. ইমরান হোসেন।
অনুষ্ঠানে মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল ইসলামকে সম্মাননা দেওয়া হয়।
২৬ মার্চ সকাল আটটায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের অনুষ্ঠান শুরু হয়। বেলা ১১টায় অনুষ্ঠিত হয় সমাপনী আলোচনা অনুষ্ঠান। এ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, অধ্যাপক বেনু কুমার দে, এ এইচ এস রাকিবুল মাওলা স্বাগত বক্তব্য দেন কৌশিক দত্ত।
তিন দিনব্যাপী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ছিলেন মৌসুমী আহমেদ এবং রাজীব কুমার বিশ্বাস।
