স্বাধীনতা দিবসে বন্ধুসভার কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে বিকেল তিনটায় চেরাগি পাহাড়ের মনিরুজ্জামান ইসলামাবাদী মিলনায়তনে নানা কর্মসূচি পালিত হবে। এতে থাকবে ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, একাত্তরের চিঠিপাঠ প্রতিক্রিয়া, দলীয় গান, আবৃত্তি, স্বরচিত লেখাপাঠ, স্বাধীনতা দিবস কুইজ ও কবিতাপত্র প্রকাশনা। বন্ধুসভা সাংস্কৃতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহীদের আজ বিকেল পাঁচটায় কদম মোবারক এমওয়াই উচ্চবিদ্যালয়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।