স্বাধীনতা দিবসের আরও খবর
‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি। তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য মুক্তিযোদ্ধার সন্তানদেরই ভূমিকা নিতে হবে।’আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সাংসদ এম কফিল উদ্দিন এ কথা বলেন। ২৬ মার্চ নগরের একটি মিলনায়তনে মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন ও সিটি করপোরেশনের প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান। এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপতি এইচ এম ইকবাল, সাংগঠনিক সম্পাদক সৈকত দত্ত, জেলা কমিটির আহ্বায়ক জিয়া উদ্দিন, নুরুল হুদা, ছাইরা বানু প্রমুখ। পেরেন্টস কেয়ার স্কুলস্বাধীনতা দিবস উপলক্ষে পেরেন্টস কেয়ার স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মানসী দাশ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শাহ। বিশেষ অতিথি ছিলেন সাধন কুমার দে ও মিলন কান্তি দত্ত। বক্তব্য দেন প্রবোধচন্দ্র বড়ুয়া, মৃণাল ভট্টাচার্য, মোহাম্মদ আবুল হাসান, মো. নুরুল আবছার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষিকা আরমিনা বিনতে আহমদ।লোহাগাড়া মহিলা আওয়ামী লীগস্বাধীনতা দিবস উপলক্ষে লোহাগাড়া মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা সংগঠনের সভাপতি কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শওকত হোসেন চৌধুরী। বক্তব্য দেন রেহেনা আক্তার, মো. আবদুছ সবুর, আবদুল আমীন, মুস্তাফিজুর রহমান, রুবিনা আকতার, শাওন দাশ, স্বপ্না দাশ, লুৎফুন্নেছা, রওশন আরা প্রমুখ।মানবাধিকার অ্যাসোসিয়েশনস্বাধীনতা দিবস উপলক্ষে মানবাধিকার অ্যাসোসিয়েশন চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা সংগঠনের চেয়ারপারসন কামরুন নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আনোয়ারুল কবির, জিনবোধি ভিক্ষু, কে এম ফয়েজ আহমদ, লুৎফুন নাহার, বাসন্তী প্রভা পালিত, পংকজ কুমার চৌধুরী, যীশুকৃষ্ণ রক্ষিত, সাইফুল ইসলাম মজুমদার প্রমুখ।রাসেল স্মৃতি সংসদবস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, ‘হুইসেল দিলেই স্বাধীনতার ঘোষক হওয়া যায় না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার একমাত্র ঘোষক।’ ২৫ মার্চ পটিয়ার দক্ষিণভূর্ষি শেখ রাসেল স্মৃতি পাঠাগারের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পাঠাগারের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আবদুল আওয়াল, মোহাম্মদ সেলিম, ইমতিয়াজ আহমেদ, সন্তোষ চক্রবর্তী, নিহারকান্তি প্রমুখ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সমীরণ দে। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপিত হলো স্বাধীনতা দিবস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন লাল বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক মো. নোমান উর রশীদ। বিশেষ অতিথি ছিলেন পরিচালক জাকির হোসেন, উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও হোসনে আরা বেগম। শেষে বিদ্যালয়ের খুদেশিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেন।