স্বাধীনতা দিবসের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফরিদপুরসভার বন্ধুরা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফরিদপুরসভার বন্ধুরা

ফেব্রুয়ারি মাসটা ভালো কাটল আমাদের। ভিন্ন ভিন্ন ধরনের কাজ করে আমরা মাসের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। বেশির ভাগ কাজই ছিল মহান একুশকে কেন্দ্র করে।
শহীদ মিনার পরিষ্কার করা, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি, একুশের শপথ, বর্ণমেলা, দেয়ালিকা ও ভাঁজপত্র প্রকাশ। প্রভাতফেরি, আলপনা আঁকা, নিজেদের উদ্যোগে বইমেলা এবং স্থানীয়ভাবে আয়োজিত বইমেলায় অংশগ্রহণ। এবারই সবচেয়ে বেশিসংখ্যক জায়গায় বইমেলা অনুষ্ঠিত হলো। এই কাজগুলোর সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, তাঁদের আমরা অভিনন্দন জানাই।
আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আমাদের বন্ধুসভার কমিটিতে নারী–বিষয়ক সম্পাদক বলে একটি পদ আছে। এবার তাদের পরীক্ষা নেওয়ার পালা। সারা দেশের নারী সম্পাদকেরা এ দিবসকে কেন্দ্র করে কোন ধরনের আয়োজন করেন। নারী–বিষয়ক সম্পাদকেরা উদ্যোগ নেবেন বাকি সবাই তাঁদের সাহায্য-সহযোগিতা করবেন। চোখে পড়ার মতো অনুষ্ঠান হলে আমরা সংশ্লিষ্ট বন্ধুসভাকে পুরস্কৃত করতে চাই।
বইমেলায় অংশ নিয়ে যারা সার্বিক দিক দিয়ে শীর্ষস্থান অধিকার করেছে, আগামী সপ্তাহে তাদের মধ্যে থেকে ৮ বন্ধুসভার নাম ঘোষণা করা হবে। পুরস্কার হিসেবে তাদের জন্য (পাঠচক্রের জন্য) আমরা পাঠাব এক সেট (১৫টি করে) বই।
স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আয়োজন করছি মুক্তিযুদ্ধ নিয়ে এক দিন বন্ধুদের মধ্যে ঘরোয়া আলোচনার। অথবা মুক্তিযুদ্ধ নিয়ে পাঠচক্র। এবং মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শোনার। আমরা একজন মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানাতে পারি বা মুক্তিযুদ্ধ বিষয়ে যঁাদের স্বচ্ছ ধারণা আছে, তাঁদেরকেও আমরা আমন্ত্রণ জানাতে পারি। মার্চ মাসের এ তিনটি কাজের যেকোনো একটি করা বাধ্যতামূলক।
বন্ধুসভার গানটা আমরা সবার কাছে পাঠিয়েছি। আমরা চাই এই গান বন্ধুসভার সব অনুষ্ঠানে যেন গাওয়া হয়। আশা করি, বন্ধুরা সবাই তাঁদের কণ্ঠে গানটা তুলে নেবেন।
ওপরের কর্মসূচি সম্পর্কে কারও কোনো মতামত থাকলে বন্ধুসভার ই-মেইলে জানাবেন।
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।