স্বাধীনতা দিবসের স্মারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারও ফ্যাশন হাউসগুলো স্বাধীনতার স্মারক হিসেবে শাড়ি, ফতুয়া, টি-শার্ট, পাঞ্জাবি, চাবির রিং, মগ, কার্ড, মুক্তিযুদ্ধের ছবি-সংবলিত বই, দেশের গানের অডিও সিডিসহ নানা সামগ্রীর আয়োজন করেছে। রইল তারই খোঁজ।ফ্যাশান হাউস ‘সাদাকালো’র স্বত্বাধিকারী ও ডিজাইনার তাহসিনা শাহীন বলেন, স্বাধীনতার স্বাদ তো আমরা বিভিন্নভাবেই নিতে চাই। আর এই বিশেষ দিনটাকে মনে রাখতেই কাছের মানুষকে ছোট কোনো স্মারক উপহার দেওয়া যেতে পারে। সাদাকালো শোকের রং—এমন ধারণা আমাদের অনেকের মধ্যেই রয়েছে। তবে রঙের এই গৎবাঁধা ধারণা বদলেছে আরও আগেই। বরং সাদার শুভ্রতা স্বাধীনতার চেতনাকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে। সাদাকালো স্বাধীনতা দিবসকে সামনে রেখে স্মারক হিসেবে বিভিন্ন সাইজের টি-শার্টের আয়োজন করেছে, আছে মগ। আর আছে ‘সাদাকালো ৭১’ নামে মুক্তিযুদ্ধের ওপর আঁকা ৫০ জন চিত্রশিল্পীর ছবি দিয়ে সংকলিত বই। এই বই নতুন প্রজন্মের কাছে যুদ্ধের প্রেক্ষাপট কিছুটা হলেও তুলে ধরতে সহায়ক হবে বলে মনে করেন তিনি। ফ্যাশন হাউস বাংলার মেলার ডিজাইনার স্বত্বাধিকারী এমদাদ হক বলেন, স্বাধীনতা কিংবা বিজয় দিবসে নতুন পোশাক যে পরতেই হবে, এমন কোনো কথা নেই। আবার স্মারকের রং লাল-সবুজ হতে হবে, এমন কোনো শর্তও নেই। তবে জাতীয় পতাকার সঙ্গে মিল রেখে অধিকাংশ স্মারকের ডিজাইন করা হয়ে থাকে। স্বাধীনতা দিবস সামনে রেখে ফ্যাশন হাউসগুলোর আয়োজন কোনো অংশেই কম নয়। ফ্যাশন হাউস রঙে মিলবে স্বাধীনতার বেশ কিছু স্মারক। স্মারকগুলোর সবই লাল-সবুজের আবেশে মোড়ানো। শাড়ি কেনা যাবে ১২০০ টাকায়, পাঞ্জাবি ৫২০-৬০০ টাকায়। মেয়েদের কুর্তা কেনা যাবে ৫৫০ টাকার মধ্যে। ছেলেদের জন্য ’পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ পঙিক্ত-সংবলিত টি-শার্ট কেনা যাবে ৩৫০ টাকায় আর একই ডিজাইনের ফতুয়া ৬০০ টাকায়। মগ কেনা যাবে ২৫০ টাকায়, দেশের গানের সিডি কেনা যাবে ৯০ টাকায়।ফ্যাশন হাউস ‘বাংলার মেলার’ আয়োজনে রয়েছে পাঞ্জাবি, কেনা যাবে ৬৭০-৭৫০ টাকায়। ছেলেমেয়ে উভয়ের ফতুয়া কেনা যাবে ৪৫০-৫৫০ টাকায়। শিশুদের জন্য লাল-সবুজের বর্ণিল ফতুয়া ২৮০-৩৫০ টাকায়। মগ কেনা যাবে ২২০-২৫০ টাকার মধ্যে। ফ্যাশন হাউস নিত্য উপহারে পাওয়া যাবে বিভিন্ন সাইজের টি-শার্ট, কেনা যাবে ১৮০-৪২০ টাকায়। মাথায় বাঁধার লাল-সবুজের ব্যান্ডেনা কেনা যাবে ৬২-৮২ টাকায়। চাবির রিং কেনা যাবে ৩০ টাকায়।এবারও মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজন রয়েছে ঢের। মগ, টি-শার্ট, চাবির রিং, কার্ড, গানের সিডি কেনা যাবে এখান থেকে। স্বাধীনতার চেতনা মানেই লাল-সবুজের পতাকা। চাইলে কিনে বা বানিয়ে নিতে পারবেন জাতীয় পতাকা। অনেকেই মনে করেন, সবুজ কাপড়ের ওপর লাল গোলাকার কাপড় বসিয়ে দিলেই হয়ে গেল পতাকা। তবে ব্যাপারটা কিন্তু একেবারেই তেমন নয় বরং পতাকার জন্য দরকার সঠিক মাপ। ১৯৭২ সালের নিয়ম অনুসারে জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের মাপ হবে ১০ঃ৬। দৈর্ঘ্য যদি ১০ ফুট হয়, তবে বাঁ দিক থেকে সাড়ে চার ফুট দূরত্বে বৃত্তের কেন্দ্রের অবস্থান হবে। পতাকার প্রস্থ ৬ ফুট হলে বৃত্তের কেন্দ্র হবে মাঝামাঝি অবস্থানে, অর্থাৎ তিন ফুট দূরত্বে। চাইলে এই মাপ অনুসরণ করে কিনে কিংবা বানিয়ে নিতে পারেন পতাকা।