স্বাধীনতা সংগ্রাম ও সমকালীন রাজনীতিতে বিধান কৃষ্ণ সেনের অবদান স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের স্বাধীনতা সংগ্রাম ও সমকালীন রাজনীতিতে বিধান কৃষ্ণ সেনের অবদান অনস্বীকার্য। কিন্তু তাঁর মতো দেশপ্রেমিক ত্যাগী নেতা-কর্মীরা জীবিত অবস্থায় স্বীকৃতি পান না। এতে নেতা-কর্মীরা কাজে উৎসাহ হারিয়ে ফেলেন। দেশ ও জাতির জন্য কল্যাণকর কিছু পেতে হলে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের জীবদ্দশায় স্বীকৃতি দেওয়া উচিত। স্বাধীনতা সংগ্রামী ও তথাকথিত আগরতলা মামলার অভিযুক্ত, রাজনীতিক বিধান কৃষ্ণ সেনের স্মরণ সভায় বক্তারা এ অভিমত দেন। ১২ মে স্বাধীনতা ট্রাস্টের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের প্রকৌশলী আবদুল খালেক মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ নূরুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মো. হারিস, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, অ্যাডভোকেট কামরুন্নাহার, বেলায়েত হোসেন ও দীপংকর চৌধুরী। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় স্বাধীনতার পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।