স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন আলোচনা, গান, নাটক, সাংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করে। আলোচনা সভায় বক্তারা অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ ছাড়া, একাত্তরের খুনি ও স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত রুখে দাঁড়ানোর শপথ নেওয়া হয় সমাবেশগুলোতে। আমাদের প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের পাঠানো খবর:সীতাকুণ্ড সীতাকুণ্ডে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন ২১বার তোপধ্বনি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করে। ওই সময় থানা প্রশাসন, আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে সীতাকুণ্ড সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শরীরচর্চা, যেমন খুশি তেমন সাজ ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলা প্রশাসন আলোচনা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মুক্তিযোদ্ধা সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুর রউফ। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এবিএম আবুল কাসেম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল্লা আল বাকের ভূঁইয়া, সীতাকুণ্ড পৌর মেয়র নায়েক (অব.) শফিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল্লা আল বাকের ভূঁইয়া, জয়নাল আবেদীন, মুজিবুল হক খন্দকার, ছাদাকাত উল্লাহ, সাইদ মিয়া প্রমুখ। এদিকে, উপজেলা বিএনপির উদ্যোগে চট্টগ্রাম সিটি গেট এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি ইছহাক কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী। মহেশখালী মহেশখালী উপজেলা প্রশাসন নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করেছে। সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরিবেশবিজ্ঞানী আনসারুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন, ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার নাথ, এম আজিজুর রহমান ও আবু তালেব। বিকেলে মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা ও সন্ধ্যায় উপজেলা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে স্থানীয় শিল্পীরা গান করেন।বিজিসি ট্রাস্টবিজিসি ট্রাস্ট পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, অভিভাবকদের সমাবেশ বিজিসি বিদ্যানগর বঙ্গবন্ধু ফ্রিডম স্কয়ারে অনুষ্ঠিত হয়।উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ হাবিব উল্লাহ ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন গাজী সালেহ উদ্দিন। বক্তব্য দেন বিজিসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আফছার উদ্দিন আহমদ, রেজিস্ট্রার ফরিদ আহমদ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, বিজিসি একাডেমির উপদেষ্টা নুরুল হুদা সিকদার প্রমুখ। ছাত্র প্রজন্মের ঐক্যছাত্র প্রজন্মের ঐক্যের উদ্যোগে হালিশহর এ ব্লকের একটি সামাজিক কেন্দ্র (কমিউনিটি সেন্টার) মাঠে তাজবীরুল আমীনের সভাপতিত্বে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন গাজী সালেহ উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর মো. হোসেন, ফেরদৌস আরা প্রমুখ। সিএসডিচিটাগং সোসাইটি ফর দ্য ডিসঅ্যাবল্ড (সিএসডি) চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজে অংশগ্রহণ করে। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এমএএন ছিদ্দিক। সিএসডি গঠিত প্রতিবন্ধী দলে অংশ নেয় উন্নয়ন সংগঠন ডিডিআরসি, উৎস, মাইশা, ব্রাইট বাংলাদেশ ফোরাম, সিডিসি, সমকক্ষ, সেন্টার ফর স্পেশাল চাইল্ড, অটিস্টিক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, পতেঙ্গা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও চট্টগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সদস্যরা। আজিম আলী উচ্চবিদ্যালয়কর্ণফুলী থানার খোয়াজনগরের আজিম আলী কেজি ও উচ্চবিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগ চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক এমএম এরশাদ প্রধান অতিথি ছিলেন। বক্তব্য দেন কমিটির সহসভাপতি এমএ মারুফ, সদস্য এমএ সালাম, মো. আলী, শাহজাহান ফারুকী, চেয়ারম্যান এম মঈনউদ্দীন ও অধ্যক্ষ এম আমান উল্লাহ। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় পার্টিজাতীয় পার্টি চট্টগ্রাম নগর শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সদস্য তপন চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক আজম খান, যুব সংহতি সভাপতি আলী ইমরান, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক জহুরুল ইসলাম প্রমুখ। পটিয়া টিআইবি-সনাক‘দুর্নীতি স্বাধীনতার চেতনার পরিপন্থী’ স্লোগানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়া শাখা স্বাধীনতা দিবস উদ্যাপন করে। সকালে সনাক আহ্বায়ক শেখর নাথের নেতৃত্বে স্বাধীনতাযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় পটিয়া শহীদ মিনারে ফুল দিয়ে। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মু. আবু তৈয়ব, শিক্ষিকা সাজিয়া বেগম, মোহাম্মদ নেছারুল হক, সনাকের ইয়েস দল, প্রথম আলো বন্ধুসভা ও প্রত্যয় ক্লাবের সদস্যরা। সেন্ট প্লাসিডস উচ্চবিদ্যালয় স্বাধীনতা দিবস উপলক্ষে সেন্ট প্লাসিডস উচ্চবিদ্যালয় মিলনায়তনে ১১টি চারুকলা বিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিল্পী শওকত জাহানের সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি ছিলেন খোরশেদ আলম, পাথরঘাটা গির্জার পুরোহিত বেনুয়া, সেন্ট স্কলাস্টিকাস স্কুলের অধ্যক্ষ মেরি পালমা ও মো. ইমরান। প্রতিযোগিতায় সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিজ্ঞপ্তি।আলোর পথেবন্দর-পতেঙ্গার যুবসাহিত্য ফোরাম আলোর পথে, হালিশহর একাদশ ক্লাব ও মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে শোভাযাত্রা, পথসভা, ছড়াপাঠের আসর ও আলোচনা সভার আয়োজন করা হয়। ইসমাইল সকানী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন মো. ইলিয়াছ। শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে আলোচক ছিলেন এম শামসুল কবির। বিশেষ অতিথি ছিলেন এম খবির উদ্দিন আহমেদ, মো. দেলোয়ার আমিন ও মাহবুবা বেগম। বক্তব্য দেন রুমায়ন কবির, রাসেদ হায়দার প্রমুখ। পরে কবিতা, ছড়া ও উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। নগর যুবলীগনগর যুবলীগের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। সংগঠনের সভাপতি চন্দন ধর ও সাধারণ সম্পাদক মসিউর রহমানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন চৌধুরী, শাখাওয়াত হোসেন, প্রবীণ ঘোষ, নেসার আহমদ, মো. জাহাঙ্গীর, শেখ নাছির আহাম্মদ প্রমুখ। ক্রিয়েটিভ জুয়েলস গ্রামার স্কুলনগরের অক্সিজেন আবাসিক এলাকার ক্রিয়েটিভ জুয়েলস গ্রামার স্কুলের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ছাব্বিশে মার্চ। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপসচিব মো. ফরমুজল হক। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ হাফেজ আহমদ, আবু তাহের, রোকসানা ইসলাম ও অমল বড়ুয়া। প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলপ্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজন করা হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও হাতের লেখা প্রতিযোগিতা। স্বাগত বক্তব্য দেন স্কুলের নবম শ্রেণীর ছাত্র আবিদুর রহমান। বক্তব্য দেন অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মো. জিয়াউদ্দীন বীরউত্তম, বিদ্যালয়ের পরিচালক মো. জসীম উদ্দিন, ফিরোজ চৌধুরী, আশরাফুল হক খান প্রমুখ। হিসাববিজ্ঞান সমিতিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন হিসাববিজ্ঞান সমিতির উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। এ উপলক্ষে নগরের পাঁচলাইশের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক সুলতান আহমেদ। অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ। প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন অমল ভূষণ নাগ, মঞ্জুর মোরশেদ, হারুনুর রশীদ, আইয়ুব ইসলাম ও সিরাজুল ইসলাম চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাববিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে অবস্থিত শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব আয়োজিত ফার সিরামিকস স্বাধীনতা দিবস গলফ টুর্নামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে ২৬ মার্চ। বিমানবাহিনীর ঘাঁটি অধিনায়ক এয়ার কমোডোর এম সানাউল হক এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ফার সিরামিকসের চেয়ারম্যান ইফতেখার উদ্দীন।