স্বাধীনতার ঘোষণা ছাপানো সাইক্লোস্টাইল যন্ত্রটি এখন আনোয়ারা কলেজে
বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার কপি ছাপানোর ঐতিহাসিক যন্ত্রটি (সাইক্লোস্টাইল মেশিন) এখন আনোয়ারা কলেজে। বর্তমানে এই যন্ত্রের ব্যবহার না থাকায় অযত্নে নষ্ট হচ্ছে এটি। যন্ত্রটি মুুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে পাঠানো উচিত বলে মনে করছেন মুক্তিযোদ্ধারা।৬ মার্চ সকালে আনোয়ারা কলেজে দেখা গেছে, পরিত্যক্ত একটি কক্ষে কাগজপত্রের আড়ালে পড়ে আছে যন্ত্রটি। এটি যে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার কপি ছাপানোর ঐতিহাসিক নিদর্শন, তা কলেজের অনেক শিক্ষার্থীই জানেন না। ছবি তোলার জন্য বের করে আনা হলে দেখা যায় প্রচুর ময়লা জমে আছে এর ওপর।জানা যায়, চট্টগ্রামের আওয়ামী লীগের নেতারা পঁচিশে মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঠানো স্বাধীনতার ঘোষণার একটি কপি পেলে সেটি নিয়ে আখতারুজ্জামান চৌধুরী ওরফে বাবুর বাসভবন জুপিটার হাউসে বৈঠকে বসেন। ঘোষণাটি তাৎ ক্ষণিকভাবে প্রচারের জন্য বাবুর বাসভবনে বসেই সাইক্লোস্টাইল যন্ত্রটি দিয়ে হাজার হাজার কপি ছাপানো হয় এবং কর্মীদের দিয়ে রাতের মধ্যেই নগরজুড়ে বিলি করা হয়। স্বাধীনতার পর এটি বাবুর বাসা থেকে কলেজের জন্য চেয়ে নেন তৎ কালীন অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান। আর তা ব্যবহার করা হতো কলেজের প্রশ্নপত্র ও চিঠি ছাপানোসহ নানা কাজে।আনোয়ারা কলেজের কার্যালয় সহযোগী মোহাম্মদ এয়াকুব নবী প্রথম আলোকে বলেন, ‘আমি নিজেই ১৯৮৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত যন্ত্রটি দিয়ে প্রশ্ন ছাপার কাজ করেছি। এখন কম্পিউটারের যুুগ, তাই এটি ব্যবহার করা হয় না।’ তবে যন্ত্রটি এখনো ঠিক আছে বলে দাবি করেন তিনি। আনোয়ারা কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন বলেন, ‘স্বাধীনতার ঘোষণার কপি ছাপানোর কাজে ব্যবহূত যন্ত্রটি আনোয়ারা কলেজে রক্ষিত আছে—এটি আমাদের জন্য গর্বের।’কলেজের দ্বিতীয় বর্ষের বাণিজ্য শাখার এক শিক্ষার্থী নাম প্রকাশ না করে বলেন, ‘আমাদের কলেজে এত গুরুত্বপূর্ণ একটি জিনিস আছে তা আগে জানতাম না।’মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম নগর শাখার সহকারী কমান্ডার রশিদ আহমদ বলেন, ‘যন্ত্রটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি মূল্যবান নিদর্শন। এটি সংরক্ষণের ব্যবস্থা নেওয়া উচিত।’সাংসদ ও আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বলেন, ‘যন্ত্রটি সংরক্ষণের জন্য শিগগিরই মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে পাঠানোর ব্যবস্থা করব।