স্বাধীনতার চল্লিশ বছর উপলক্ষে অরিন্দমের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪০ বছরে অরিন্দম নাট্য সম্প্রদায় জেলা শিল্পকলা একাডেমীতে আগামী ২ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আট দিনব্যাপী আয়োজন করেছে ‘স্বাধীনতার চল্লিশ বছর: অরিন্দম উৎসব’। ২ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। মিলনায়তনে মঞ্চস্থ হবে সিলেটের মণিপুর থিয়েটারের প্রযোজনায় নাটক কহে বীরাঙ্গনা। ৩ ডিসেম্বর মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের নষ্ট নীড়, ৪ ডিসেম্বর অরিন্দম নাট্য সম্প্রদায়ের জলকন্যা, ৫ ডিসেম্বর নান্দিকারের কোার্ট মার্শাল, ৬ ডিসেম্বর তির্যক নাট্য গোষ্ঠীর নননপুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে, ৭ ডিসেম্বর উত্তরাধিকারের মৃত্যু পাখি, ৮ ডিসেম্বর গনায়ন নাট্য সমপ্রদায়ের মুক্তধারা এবং ৯ ডিসেম্বর পালাকার ঢাকা মঞ্চস্থ করবে বাংলার মাটি বাংলার জল। এ ছাড়া উৎসবে প্রতিদিন মুক্তমঞ্চে আলোচনা, মুক্ত নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নাটকের অগ্রিম টিকিট পাওয়া যাবে বাতিঘর (চেরাগী পাহাড়), রয়েল হাট (স্টেডিয়াম মার্কেট), সিজল (সাউথল্যান্ড সেন্টার, আগ্রাবাদ), প্রফেশনাল কালার ল্যাব (সেন্ট্রাল প্লাজা, জিইসি মোড়) এবং উৎসব চলাকালীন মিলনায়তনে।