স্বাধীনতার চেতনায় ‘বিবর্তন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ বিভাগ থেকে ’৭১—সব মিলিয়ে বাঙালির চিরায়ত বীরত্বগাথা, রক্তস্নাত স্বাধীন ভূমি বাংলাদেশ অর্জন, এ সবই উঠে এসেছে ‘বিবর্তন’ শিরোনামে একটি কোরিওগ্রাফির মাধ্যমে। গত ৩০ এপ্রিল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীতে কর্মশালাভিত্তিক প্রযোজনা বিবর্তন পরিবেশনার মধ্যদিয়ে শেষ হলো এ্যাটেলিয়ারের চতুর্থ নাট্যকর্মশালার সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ। এই গীতিনাট্যটি পরিচালনা করেন এ্যাটেলিয়ারের প্রধান নির্বাহী মো. রাহাত কবির। সপ্তাহব্যাপী এই কর্মশালায় অংশ নেন ৩২ জন প্রশিক্ষণার্থী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেরিট বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সানা উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক কুন্তল বড়ুয়া ও নাট্যজন মশিউর রহমান। প্রধান আলোচক ছিলেন সাংবাদিক প্রদীপ দেওয়ানজী। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, ‘কর্মশালার মাধ্যমে এই থিয়েটার অঙ্গনে একঝাঁক তরুণ সম্ভাবনাময় নাট্যকর্মীর সংযোজন হয়েছে। তাঁরা আশা করেন প্রশিক্ষণার্থীরা থিয়েটার অঙ্গনে একনিষ্ঠ নাট্যকর্মী হিসেবে নিজেদের অবস্থান সুনিশ্চিত করবে।’ আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। তারপর পরিবেশিত হয় নাট্যদল ভ্রান্ত সমপ্রদায়ের প্রযোজনা পয়গাম এবং শহীদ থিয়েটারের প্রযোজনা নাটক অভিপ্সিত ।