স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে ২৪-২৬ মার্চ নগরের ডিসি হিলে চট্টগ্রাম একাডেমির স্বাধীনতা উৎসব ও বইমেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে শিশুশ্রেণী থেকে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা আবৃত্তি, চিত্রাঙ্কন ও দেশের গান বিভাগে অংশ নিতে পারবে। ২৪ মার্চ বিকেল সাড়ে তিনটায় চিত্রাঙ্কন, পঁচিশে মার্চ শুক্রবার সকাল ১০টায় আবৃত্তি এবং ছাব্বিশে মার্চ শনিবার সকাল ১০টায় দেশের গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগ্রহী শিক্ষার্থীদের চেরাগি পাহাড়ের লুসাই ভবনের শৈলী থেকে ১৯ মার্চের মধ্যে ফরম সংগ্রহ করে জমা দিতে হবে। বিস্তারিত ফোনে (০১৮১৮-০১৬৫৮০) জানা যাবে। বিজ্ঞপ্তি।