স্বাধীনতার ৪০ বছরপূর্তি উদ্যাপন কমিটি গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে নাগরিক উদ্যোগে স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদ্যাপন করার লক্ষ্যে শিক্ষাবিদ প্রফেসর অনুপম সেনকে চেয়ারম্যান এবং অগ্রণী ব্যাংকের পরিচালক শাহজাদা মহিউদ্দিনকে মহাসচিব করে স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদ্যাপন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে কো-চেয়ারম্যান হিসেবে রয়েছেন জিনবোধি ভিক্ষু, নাসিমুল কামাল, অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন, রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল এবং সিডিএর সদস্য ইউনুস গণি চৌধুরী। বিজ্ঞপ্তি।