স্বাধীনতার ৪৫ বছরেও অর্থনৈতিক মুক্তি অর্জিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সংসদ আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট। রানার্সআপ হয়েছে বিজিসি ট্রাস্ট ডিবেটিং সোসাইটি। ১৪ ডিসেম্বর বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিষয় ছিল ‘বিদ্যুতের চাহিদা পূরণে কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অগ্রাধিকার দেওয়া হোক’।

বিতর্ক প্রতিযোগিতা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, সদস্যসচিব চন্দন দাশ, ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক নাহিদ আল মোস্তফা, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি অটল ভৌমিক প্রমুখ।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতিক রিয়াদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সরোয়ার।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ৪৫ বছরেও অর্থনৈতিক মুক্তি অর্জিত হয়নি। শাসক শ্রেণি ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণে সংবিধানে ধর্মনিরপেক্ষতার মূলনীতি আজ প্রশ্নবিদ্ধ। এখনো সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা হয়নি।

বক্তারা রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবি জানান। আলোচনা সভায় বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন মাহাবুবুর রহমান। বিজ্ঞপ্তি