স্বাধীনের অভিষেক ও গুণীজন সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্বাধীনের এক দশক পূর্তি উপলক্ষে অভিষেক, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।মো. সোয়াইবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ববিতা বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন স্বাধীনের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল করিম ও নান্টু বড়ুয়া। ক্রীড়ায় আ জ ম নাছির উদ্দিন, চিকিৎসায় শেখ শফিউল আজম, শিক্ষায় মো. সানাউল্লাহকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। স্বাগত বক্তব্য দেন প্রকৌশলী এনামুল হক। এতে আরও বক্তব্য দেন স্বাধীনের আজীবন সদস্য এম এ হাসান, প্রধান উপদেষ্টা খনরঞ্জন রায়, উপদেষ্টা আবুল কালাম আজাদ, আমজাদ হোসেন, ইউসুফ বাহার চৌধুরী, কামাল উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি।