প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৫২তম জন্মজয়ন্তী উৎসব ১০ এপ্রিল নগরের জে এম সেন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। এ উপলক্ষে ‘যুগ প্রবর্তক স্বামী বিবেকানন্দ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের রামকৃষ্ণ মিশন বালক আশ্রমের সম্পাদক স্বামী জয়ানন্দজী মহারাজ। জুয়েল তেওয়ারীর সঞ্চালনায় বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল পাল, চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ শক্তিনাথানন্দ মহারাজ।
উৎসব উপলক্ষে দুস্থদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।