স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৫৩তম জন্মজয়ন্তী উৎসব ৮ এপ্রিল নগরের জেএম সেন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে বিবেকানন্দের মতবাদ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উজ্জ্বল কুমার দেব। প্রধান অতিথি ছিলেন ভারতের বেলুড় মঠের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দজী মহারাজ।
পরিষদের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুবেল পালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ, চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ, ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, অধ্যাপক রীতা দত্ত, অখিল চন্দ্র ভৌমিক, পূজন সাচী দত্ত প্রমুখ।
এ ছাড়া উৎসব উপলক্ষে অারও ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গরিব ও দুস্থদের বিনা মূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ। বিজ্ঞপ্তি।