স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় লিখিত পরীক্ষা ৩১ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ পরীক্ষার বিষয়টি জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-এই কেন্দ্রে বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রবেশপত্র কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে ডাউনলোড করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।