স্বাস্থ্যসম্পর্কিত ওয়েবের খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা প্রায় সময় ছোটখাটো স্বাস্থ্য সমস্যা আমলে নিই না। এসব সমস্যা সমাধানের জন্য চিকিৎসকের কাছে যাওয়া হয় না। তবে এখন এসব সমস্যার সমাধান করা যাবে খুব সহজেই। এ নিয়ে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে। শুধু খুঁজে নিতে হবে ওয়েবসাইটের ঠিকানাটি। যেখানে স্বাস্থ্যবিষয়ক সব খুঁটিনাটি তথ্যই থাকে।এ ধরনের একটি সাইট ই-হেলথ। এতে রয়েছে স্বাস্থ্যবিষয়ক ফিচার, জরুরি তথ্য, সাম্প্রতিক গবেষণার খবর, হেলথ সেন্টার প্রভৃতি। এ ছাড়া রয়েছে খেলাধুলায় স্বাস্থ্য সুরক্ষার নিয়মনীতি, প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যবিষয়ক টিপস প্রভৃতি।ফিচার বিভাগে নবজাতক ও শিশু, নারী ও প্রসূতি স্বাস্থ্য, পুরুষের স্বাস্থ্য, বার্ধক্য ও মানসিক সমস্যা, ক্যানসার, ডায়াবেটিস, হূদেরাগ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।‘সংবাদ’ বিভাগে তিনটি দিকের ওপর আলোকপাত করা হয়েছে। এগুলো হচ্ছে: সংবাদ ও প্রতিবেদন, সংগঠন-প্রতিষ্ঠান কার্যক্রম এবং বিশ্ব ও জাতীয় দিবস।সংবাদ ও প্রতিবেদনে রয়েছে সর্বশেষ স্বাস্থ্য সংবাদ, গবেষণা প্রতিবেদনসহ নানা বিষয়। সংগঠন-প্রতিষ্ঠান কার্যক্রমে থাকছে সংগঠন সংবাদ, পরিবেশ আন্দোলন, ফার্মাসিটিক্যাল, হাসপাতাল ও ক্লিনিকবিষয়ক সংবাদ।জরুরি বিভাগে পাবেন অ্যাম্বুলেন্স সার্ভিস, অনলাইন ব্লাড ব্যাংক, ২৪ ঘণ্টার ফার্মেসি, সরকারি হাসপাতাল, হাসপাতাল ও ক্লিনিক, ফেসবুক ব্লাড নোটিফিকেশন, ওষুধের ব্যবহারবিধি ও সতর্কতা এবং প্রাথমিক ও জরুরি সেবা খোঁজখবর। ওয়েবসাইটের ঠিকানা: www.ehealth24.netনিজস্ব প্রতিবেদক