স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীর সঙ্গে হাত লাগালেন সাংসদও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামুর রাজারকূলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রাস্তা সংস্কারের কাজে অংশ নেন সাংসদ সাইমুম সরওয়ার (মাঝে) l  প্রথম আলো
রামুর রাজারকূলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রাস্তা সংস্কারের কাজে অংশ নেন সাংসদ সাইমুম সরওয়ার (মাঝে) l প্রথম আলো

কক্সবাজারের রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের অবহেলিত একটি রাস্তা ‘হযরত মাওলানা আমান উল্লাহ সড়ক’। ৫ ফেব্রুয়ারি প্রায় দুই হাজার ফুটের সড়কটি স্বেচ্ছাশ্রমে সংস্কারের উদ্যোগ নেন এলাকাবাসী। সকাল নয়টায় শুরু হয় কাজ। স্বেচ্ছাশ্রমের কাজ উদ্বোধন করতে আসেন স্থানীয় (কক্সবাজার-৩) আওয়ামী লীগের সাংসদ সাইমুম সরওয়ার। তিনি নিজেও অংশ নেন স্বেচ্ছাশ্রমের কাজে। মাটির ঝুড়ি তুলে নেন মাথায়। এরপর সাংসদের সঙ্গে থাকা লোকজনও কাজে হাত লাগান।
সাংসদ সাইমুম সরওয়ার বলেন, ‘কজের ক্ষেত্রে ছোট-বড় পরিমাপ করার সুযোগ নেই। প্রত্যেক মানুষকে সাধ্যমতো সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে। আমরা সবাই মিলে-মিশে দেশটাকে এগিয়ে নিতে চাই। রাজারকূলের মানুষ দৃষ্টান্ত স্থাপন করেছেন স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণে অংশ নেওয়ার মধ্য দিয়ে। এখান থেকেই শিক্ষা নিয়ে সমাজ এগিয়ে যাবে। ১৫ দিনের মধ্যে রাজারকূল হযরত মাওলানা আমান উল্লাহ সড়কের নির্মাণকাজ শেষ করা হবে।’
স্বেচ্ছাশ্রমের এই কাজে আরও অংশ নেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাফর আলম চৌধুরী, রাজারকূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ প্রমুখ।