স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় ১৯ আগস্ট স্বেচ্ছাসেবক দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১৯ আগস্ট সকালে বিএনপির কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু করেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম। এরপর দলের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। পরে বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আমান উল্লাহ। এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ফরিদ মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ শফি, উপজেলা যুবদলের সভাপতি মকছুদুল আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহেদ খান, যুবদল নেতা আনোয়ার পাশা, পৌর কাউন্সিলর আবু জাফর, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম প্রমুখ।