স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছাসেবক লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে গত সোমবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবলা দেবনাথের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল করিম।
সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা পরিমল বড়ুয়া, যুবলীগ নেতা মোহাম্মদ আইয়ুব, স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন, মোহাম্মদ মিন্টু,
রহমান মোহাম্মদ, আবুল কালাম, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, আবু হেনা মোস্তফা কামাল, ইউনিয়ন পরিষদ সদস্য কফিল উদ্দিন প্রমুখ। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। —চকরিয়া প্রতিনিধি