প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যান্ড: সনি। মডেল: পার্টি শট অটোমেটিক। বৈশিষ্ট্য: বিশেষ এই যন্ত্র ডিজিটাল ক্যামেরার সঙ্গে যুক্ত করতে হয়।এরপর এটি নিজে নিজেই ক্যামেরা দিয়ে ছবি তুলতে থাকবে। কোনো অনুষ্ঠানে ট্রাইপডে এই চালক যন্ত্রের সঙ্গে ক্যামেরা লাগিয়ে দিলেই একের পর এক ছবি তোলা হতে থাকবে। তবে কোনো বস্তু বা ব্যক্তির একাধিক ছবি এটি তুলবে না।ভিডিও করে ছবি সংরক্ষণও করতে পারে এ যন্ত্র। একই সঙ্গে মনিটরেও দেখাতে পারে। এটি বিভিন্ন কোণে, আশপাশে, ওপরে-নিচে অবস্থান পরিবর্তন করে ছবি তোলে। এটি মানুষ বা বস্তুর নড়াচড়া শনাক্ত করে ওই বস্তুরই ছবি তোলে। দাম: ১৬০০০ টাকা। সূত্র: রিশিত কম্পিউটারস, বিসিএস কম্পিউটার সিটি, ঢাকা।