স্মার্ট অন্তর্বাস
অসুস্থ বা বয়স্ক হওয়ার কারণে অনেকেই স্বাভাবিক চলাফেরা করতে পারেন না। পক্ষাঘাতগ্রস্ত হয়ে অনেকেই চলাচলে অক্ষম। তাদের দিনের পর দিন বিছানায় শুয়ে বা বসে জীবন কাটাতে হয়। এতে অনেকের পিঠে ও নিতম্বে ক্ষত তৈরি হয়, যা শয্যাক্ষত নামে পরিচিত। এমন ক্ষত প্রতিরোধে তৈরি করা হয়েছে নতুন ধরনের এক অন্তর্বাস।অন্তর্বাসটি তৈরি করেছেন কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাঁরা অন্তর্বাসে এমন একটি যন্ত্রাংশ যুক্ত করেছেন, যা শরীরের নির্দিষ্ট অংশকে আন্দোলিত করে। তাঁরা একে স্মার্ট অন্তর্বাস বলছেন।গবেষকেরা প্রাথমিক পর্যায়ে ৩৭ জন রোগীর ক্ষেত্রে এই অন্তর্বাস ব্যবহার করেন। তাদের শরীরে চাপ পড়ে এমন অংশ হালকা বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে আন্দোলিত করা হয়। যন্ত্রটি ১০ মিনিট অন্তর ১০ সেকেন্ড করে সচল হয়। এভাবে প্রতিদিন ১২ ঘণ্টা করে সপ্তাহে চার দিন ব্যবহার করা হয়। এতে দেখা যায়, তাদের কোনো শয্যাক্ষত নেই। বিবিসি।