স্মার্ট জুতা কথা বলবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল এবার তৈরি করেছে কথা বলতে সক্ষম স্মার্ট জুতা। এটি পরা ব্যক্তিকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করবে। বিশেষ জুতাটি বলতে পারবে ব্যবহারকারীর বিভিন্ন কার্যক্রম ও করণীয় সম্পর্কে। এ ছাড়া এটি ব্যবহারকারীর কাজে উৎসাহ দেওয়ার পাশাপাশি তার স্ট্যাটাস আপডেট করবে সামাজিক যোগাযোগমাধ্যম গুগল প্লাসে। গুগল জানায়, স্মার্ট জুতায় সংযুক্ত স্পিকারের মাধ্যমে ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্য স্মার্টফোনে পাঠানো যাবে। এই স্পিকারে রয়েছে একটি ছোট্ট কম্পিউটার, গতি ও চাপ পরিমাপকযন্ত্র এবং ব্লু টুথ-প্রযুক্তি। জুতাটি স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেবে এবং ব্যবহারকারীর পরিশ্রমের মাত্রা ও শ্বাস-প্রশ্বাসের তথ্যও দেবে। সব মিলিয়ে এই স্মার্ট জুতা একটি স্বতন্ত্র স্মার্টফোনের মতোই কাজ করবে। তবে এটি কবে বাজারে আসবে, সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। হাফিংটন পোস্ট।