স্মার্ট যন্ত্রেই কাজের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মার্ট যন্ত্রই মনে করিয়ে দেবে কাজের কথাগুলো। মডেল: রনি, ছবি: নকশা
স্মার্ট যন্ত্রই মনে করিয়ে দেবে কাজের কথাগুলো। মডেল: রনি, ছবি: নকশা

পকেটে রাখা ছোট্ট নোটবুক খুলে দিনের কাজের তালিকা মনে করেন? অফিসে ডেস্কে পিন দিয়ে আটকে রাখেন জরুরী কথাগুলো? এত কিছু করার প্রয়োজন কী, যদি সঙ্গে থাকে স্মার্টফোন কিংবা ট্যাব। নামিয়ে নিন নোট রাখার কিছু অ্যাপলিকেশন (অ্যাপ)। স্মার্ট যন্ত্রে নোট রাখার বিষয়টি বরং অনেক সহজ ও কার্যকর। বাজার সদাইয়ের তালিকা থেকে শুরু করে প্রতিদিনের গুরুত্বপূর্ণ কাজেরও নোট টুকে রাখা যায় স্মার্ট যন্ত্রে। সব সময় হাতের কাছেই থাকে বলে যখনই প্রয়োজন পড়বে দেখে নেওয়া যাবে এর পরের কাজটা কী। বিনা মূল্যেই ব্যবহার করা যায় এ অ্যাপগুলো।

এভারনোট

এভারনোট
এভারনোট

স্মার্টফোন, ট্যাবলেট কিংবা হাতের স্মার্ট ওয়াচ—সবকিছুতেই নোট হিসেবে ব্যবহৃত জনপ্রিয় নোট রাখার অ্যাপ এভারনোট। প্রায় সব ধরনের অপারেটিং সিস্টেমেই এ অ্যাপ ব্যবহার করা যায় এবং অ্যাপটিতে রাখা তথ্য সমন্বয় (সিনক্রোনাইজ) হয়ে যায় স্বয়ংক্রিয়ভাবে। নোট লেখা, চেকলিস্ট তৈরি, গবেষণা, ওয়েব আর্টিকেল তৈরি, ডকুমেন্ট ফাইল বা ছবি রাখা, বিভিন্ন কাজ নিয়ে অন্যদের সঙ্গে আলোচনার কাজগুলো সহজেই এ অ্যাপের সাহায্যে করা সম্ভব। প্রয়োজনে বিভিন্ন অফিস ফাইল, পিডিএফ ডকুমেন্ট বা ছবিও সংযুক্ত করে রাখা যায় অ্যাপটিতে। রয়েছে দ্রুত খুঁজে বের করার সুবিধা। এক কথায় ব্যক্তিগত ডিজিটাল সহকারীর সব কাজই সম্ভব এ অ্যাপটির সাহায্যে। নামানোর ঠিকানা—অ্যান্ড্রয়েড: http://bit.ly/19sXryK এবং আইওএস: http://apple.co/1cBNCx

সিম্পলনোট
সিম্পলনোট

সিম্পলনোট
নোট রাখা, তালিকা তৈরি করা, দ্রুত কোনো ভাবনা নিয়ে আলোচনা—সব বিষয় একসঙ্গে সমন্বয় করাসহ অনেক সুবিধার একটি অ্যাপ সিম্পলনোট। দ্রুত লিখে পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে সাজিয়ে বা পিন করে নোট রাখা যায় এতে। আলাদা করে ট্যাগ করেও রাখা যায় নোট। এতে করে নোট খোঁজার ক্ষেত্রে দ্রুত খুঁজে পাওয়া সম্ভব হয়। একাধিক ভাষায় ব্যবহারের উপযোগী অ্যাপটিতে নোট এবং কাজের সময় অনুযায়ী রিমাইন্ডার দেওয়া যায়।
নামানোর ঠিকানা—
অ্যান্ড্রয়েড: http://bit.ly/19WsK5X এবং আইওএস: http://apple.co/1OlyTbb

কুইপ
কুইপ

কুইপ
সহজে এবং দ্রুত নোট রাখা, প্রয়োজনে সেখানে সম্পাদনা করে অন্যদের সঙ্গে শেয়ার করাসহ দারুণ সব সুবিধার অ্যাপ কুইপ। নোট রাখার এ অ্যাপটি একসঙ্গে অনেক ধরনের কাজ করে দিতে পারে। নির্দিষ্ট বিষয়ে নোট করে সেটি নিয়ে আলোচনা, তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান, নোটের বিষয়গুলো ডকস বা এক্সেলের মতো ফাইলে স্থানান্তরের কাজগুলো হাতের মুঠোয় থাকা স্মার্ট যন্ত্রের সাহায্যে করা সম্ভব। অ্যাপটিতে অফলাইন ও অনলাইন দুভাবেই কাজ করা যায়। বড় একটি সুবিধা হলো মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ড্রাইভ, জিমেইল, ইয়াহু, হটমেইল ইত্যাদির পাশাপাশি অন্যান্য নোট থেকে তথ্য এ অ্যাপে এক্সপোর্ট করা যায়। নামানোর ঠিকানা—
অ্যান্ড্রয়েড: http://bit.ly/1nbxCr3 এবং আইওএস: http://apple.co/16QMzdy

বক্স
বক্স

বক্স
নোট রাখার পাশাপাশি এ অ্যাপটিতে প্রায় ১০ গিগাবাইট জায়গা বিনা মূল্যে ব্যবহারের সুযোগ রয়েছে। সহজে নোট লেখা, ফাইল রাখা, অনলাইনেই প্রয়োজনে সম্পাদনা, অন্যদের সঙ্গে শেয়ার করা, প্রতিটি নোট কিংবা ফাইল পিডিএফ, ওয়ার্ড, এক্সেল, এআই এবং পিএসডি ফরম্যাটে পাওয়ারও সুবিধা রয়েছে বক্স অ্যাপে। তৈরি করা যায় উন্নত সুবিধার পাওয়ার পয়েন্ট উপস্থাপনা। অনলাইন ও অফলাইনে ফাইল বা নোট তৈরি সম্পাদনার কাজটিও সহজেই করা যায় অ্যাপটির সাহায্যে। নির্দিষ্টভাবে পিডিএফ, পাওয়ার পয়েন্ট বা অন্যান্য ফরম্যাটে দ্রুত সার্চ করার সুবিধা দারুণ এক সংযোজন অ্যাপটিতে। নামানোর ঠিকানা—
অ্যান্ড্রয়েড: http://bit.ly/1jdVfAh এবং আইওএস http://apple.co/1dsHYxF

গুগল কিপ
গুগল কিপ

গুগল কিপ
যাঁরা গুগলের জিমেইল থেকে শুরু করে অন্যান্য পণ্য নিয়মিত ব্যবহার করছেন, তাঁদের জন্য নোট রাখার অসাধারণ একটি অ্যাপ গুগল কিপ। এ অ্যাপটিতে একাধারে ইচ্ছেমতো চেকলিস্ট করা, প্রয়োজন অনুযায়ী পিন করে রাখা, কোন সময়ে কাজটি করার প্রয়োজন সে অনুযায়ী রিমাইন্ডার দেওয়ার সেবাও পাওয়া যায়। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, ইচ্ছে করলেই কোনো নোট কপি করে গুগল ডকে নেওয়া যায় এবং ব্যবহার করা যায়। এ ছাড়া আছে গুগলের অডিও অনুবাদ সুবিধা, যার সাহায্যে নোটের বিষয়গুলো রেকর্ড করেও রাখা সম্ভব। গুরুত্ব অনুযায়ী বিভিন্ন রং দিয়েও নোটগুলোকে আলাদা করে রাখা যায় গুগল কিপে। দ্রুত নোট লেখা, কাজের তালিকা তৈরি করা, তাৎক্ষণিক লেখার সুযোগ না থাকলে শব্দ ধারণ করে রাখার পাশাপাশি নিজের প্রয়োজন অনুযায়ী নোট সাজিয়ে রাখা যায় অ্যাপটিতে। সব ধরনের স্মার্ট যন্ত্রে কাজ করে এবং স্বয়ংক্রিয়ভাবে সমন্বয়ও হয়ে থাকে অ্যাপটি। নামানোর ঠিকানা—
অ্যান্ড্রয়েড: http://bit.ly/1g71CPZ এবং আইওএস: http://apple.co/1KCXMdO