স্মার্টফোনে চোখ রেখে চলাচল নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৩ শতাংশ পথচারী নিজেদের স্মার্টফোনের দিকে তাকিয়ে পথে চলাচল করেন। ব্যস্ত সড়কেও তাঁদের মনোযোগ স্মার্টফোনেই আবদ্ধ থাকে। এ ধরনের অভ্যাস বেশ বিপজ্জনক। কারণ, সড়ক ও চারপাশের প্রতি অমনোযোগী হওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে শুরু করে পথচারীর মৃত্যু পর্যন্ত হতে পারে। কনফিউজড ডট কম নামের একটি অনলাইন প্রতিষ্ঠানের জরিপে এ তথ্য জানানো হয়েছে। ডেইলি এক্সপ্রেস পত্রিকায় এ-সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, জরিপে অংশগ্রহণকারী পথচারীদের কেউ স্মার্টফোনে অনলাইন ব্যবহার করেন, কেউ খুদে বার্তা বা ফেসবুক বার্তা পাঠান, আর কেউ শুধু কথা বলেন। ২৪ বছরের কম বয়সী প্রতি ১০ জনের একজনই পথ চলার সময় ফোন ব্যবহার করেন। আর ৫৫ বছরের বেশি বয়সীদের মধ্যে এই হার প্রতি ১০ জনে মাত্র তিনজন। এএনআই।