স্মার্টফোনে এবিসি রেডিও
‘ধন্যবাদ এবিসি রেডিওকে। কোনো বাধা ছাড়াই এখন আমি বাংলায় শুনতে পাচ্ছি আমার পছন্দের অনুষ্ঠান ও গান।’ খুদে বার্তাটি পাঠিয়েছেন রাকিব হাসান। যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টার থেকে! এমনি আরও অনেক খুদেবার্তায় সিক্ত হচ্ছেন এবিসির কথাবন্ধুরা। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি শ্রোতারাই পাঠাচ্ছেন এসব বার্তা।এফএম রেডিও বর্তমানে বিনোদনের বেশ জনপ্রিয় মাধ্যম। তবে তা নির্দিষ্ট কিছু এলাকাতেই সীমাবদ্ধ। অর্থাৎ নির্দিষ্ট কম্পাঙ্কের (ফ্রিকোয়েন্সি) বাইরে এফএম শোনা যায় না। প্রবাসী বাঙালিরা তো এই বিনোদন থেকে দূরেই থাকেন।এবিসি রেডিও ৮৯.২ এমন শ্রোতাদের জন্য নিয়ে এল অনলাইনে এবিসির অনুষ্ঠান শোনার ব্যবস্থা। এখন থেকে অ্যান্ড্রয়েড ও আইফোন—এই দুই স্মার্টফোনের মাধ্যমেই যে কেউ এবিসি রেডিওর অনুষ্ঠান শুনতে পাবেন বিশ্বের যেকোনো জায়গা থেকে।এমনকি ইন্টারনেটের মাধ্যমে খুদেবার্তাও পাঠাতে পারবেন।এবিসি রেডিওর প্রধান নির্বাহী কর্মকর্তা সানাউল্লাহ খোলাসা করলেন, ‘আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি বাংলা ভাষাভাষী সব শ্রোতার কাছে এবিসির অনুষ্ঠান পৌঁছে দেওয়ার। শ্রোতাদের চাহিদা বিবেচনায় এনে এবিসির ওয়েবমাস্টার জিহাদ তরফদারের সহযোগিতায় সমপ্রতি আমরা চালু করেছি অনলাইনে এবিসি রেডিও সম্প্রচার। যার মাধ্যমে বাংলার আওয়াজ ছড়িয়ে পড়েছে সবখানেই।’অ্যান্ড্রয়েড ফোনের জন্যঅ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-চালিত স্মার্টফোনের জন্য আছেএবিসির একটি প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন।এটি দিয়েই শোনা যাবে রেডিও। অ্যান্ড্রয়েড মার্কেটে গিয়ে অ্যাপ্লিকেশন সার্চে লিখুন: xiialive lite। এটি তৃতীয় পক্ষের বানানো একটি প্রোগ্রাম, যেটির মাধ্যমে এবিসি রেডিও শোনা সম্ভব। এরপর অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। জিঅ্যালাইভ লাইট ইনস্টল হওয়ার পর এটি ওপেন করুন। অ্যাপ্লিকেশন স্ক্রিন থেকে Search অপশনে গিয়ে লিখুন: !!! ABC এবং সার্চ করুন। ৩। সার্চ করার পরেই আপনি !!!ABC RADIO FM 89.2 LIVE!! নামে এবিসি রেডিওর স্ট্রিমিং লিংকটি দেখতে পাবেন। লিংকটি খুলেপ্লে করুন এবং ভবিষ্যতে শোনার জন্য ফেভারিট হিসেবে লিংকটি সেভ করুন।আইফোনের জন্য আইফোনের জন্য আই টিউনস থেকে Shoutcast Radio অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করুন এবং ইনস্টল করুন। Search অপশনে গিয়ে লিখুন: !!! ABC এবং সার্চ করুন। সার্চ করার পরই আপনি !!!ABC RADIO FM 89.2 LIVE!! নামে এবিসি রেডিওর স্ট্রিমিং লিংকটি দেখতে পাবেন। খুদেবার্তা অনলাইনেএবিসি রেডিওর অনেক অনুষ্ঠানে শ্রোতারা তাঁদের আবেগ অনুভূতি, পছন্দ-অপছন্দ বা অভিযোগ-অনুরোধ ভাগাভাগির সুযোগ পান। কিন্তু প্রবাসীরা?‘সুযোগ থাকছে তাঁদের জন্যও। তাঁরা চাইলেই অনলাইনে বসে এবিসির ওয়েবসাইটে ঢুকে নির্ধারিত স্থানে খুদেবার্তা পাঠাতে পারেন।’ জানালেন সানাউল্লাহ।যেভাবে পাঠাবেনপ্রথমে খুলতে হবে এবিসি রেডিওর ওয়েবসাইট (www.abcradiobd.fm)। ‘খুদেবার্তা’ অপশনে গিয়ে একটা নতুন পাতা দেখতে পাবেন। সেখানে কতগুলো ঘরে দরকারি তথ্য দিতে হবে। প্রথমেই আপনার নাম। এরপর যে দেশে আছেন সেই দেশের নাম লিখতে হবে। তার নিচে আপনার ঠিকানা। তারপর লিখুন আপনার বার্তাটি। মনে রাখতে হবে, খুদেবার্তার সর্বোচ্চ ক্যারেকটার ১৬৮। এবার একটি নম্বর দেওয়া থাকবে। ওই নম্বরটির এবার ঠিক নিচের ঘরে টাইপ করতে হবে। সবশেষে ‘জমা দিন’ অপশনে ক্লিক করুন। তাহলেই এবিসির দরবারে এসে পৌঁছাবে আপনার খুদেবার্তাটি। এ ছাড়ানির্ধারিত সময়ে অনেকেই এবিসির প্রিয় অনুষ্ঠানটি শুনতে পারেন না বিভিন্ন কারণে। তাতেও কোনো সমস্যা নেই। চাইলে পছন্দের অনুষ্ঠানটি পরেও শুনতে পারেন। এবিসি রেডিওর ওয়েবসাইটে ঢুকে প্রথমে ‘সংগ্রহশালা’ থেকে অনুষ্ঠানটি নামিয়ে নিন। এরপর যখন সময় হবে, শুনুন আপনার প্রিয় অনুষ্ঠান।