স্মার্টফোনের পর্দা ঘুমের জন্য বৈরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যে শিশুরা রাতে ঘুমাতে যাওয়ার আগে ট্যাব কিংবা স্মার্টফোন নিয়ে সময় কাটায় তাদের ঘুমে ব্যাঘাত ঘটে। তাদের ঘুম হয় টেলিভিশন দেখে অভ্যস্ত শিশুদের তুলনায় কম। তাই শোবার ঘরে শিশুদের স্মার্টফোন বা ট্যাব ও টেলিভিশনের যান্ত্রিক পর্দা অনিয়ন্ত্রিতভাবে ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
পেডিয়াট্রিকস সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে এ পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথের গবেষক জেনিফার ফালবের নেতৃত্বে দুই হাজারের বেশি স্কুলশিশুর ওপর জরিপ চালিয়ে দেখা যায়, স্মার্টফোন কিংবা ট্যাবের পর্দায় অনেকক্ষণ তাকিয়ে থাকলে শিশুদের গড়ে ২১ মিনিট কম ঘুম হয়। আর যেসব শিশু টিভি দেখে না তাদের তুলনায় টিভি দেখে অভ্যস্ত শিশুরা গড়ে ১৮ মিনিট কম ঘুমায়। এএফপি।