স্মার্টফোনের স্মার্ট গেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন স্মার্টফোনের যুগ। আর পুরো দুনিয়াটাকে ছোট করে ভরে ফেলা হচ্ছে এসব স্মার্টফোনের ভেতর। ফোন করা ছাড়াও স্মার্টফোনকে ক্যামেরা ফোন, বহনযোগ্য মিডিয়াপ্লেয়ার, ইন্টারনেট মাধ্যম, ভিজ্যুয়াল ভয়েস মেইল ক্লায়েন্টসহ ওয়াইফাই ও থ্রিজি কানেকটর হিসেবে ব্যবহার করা যায়। স্মার্টফোনের পর্দাটি মাল্টি টাচস্ক্রিন প্রকৃতির। আঙুলের ছোঁয়াতেই কাজ করে এটি। এতে ভার্চুয়াল কি-বোর্ডের সুবিধা রয়েছে। আর আছে বিভিন্ন প্রোগ্রাম ও গেমস নামিয়ে খেলার সুবিধা। ফলে এখন অনেকেরই অবসর কাটে মোবাইল ফোনে গেমস খেলে। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম থাকলেও মোটামুটি জনপ্রিয় গেমসগুলো সব অপারেটিং সিস্টেমের জন্যই পাওয়া যায়। আইফোনের গেমস অ্যান্ড্রয়েড, সিমবিয়ানসহ অন্য সিস্টেমের উপযোগী সংস্করণ পাওয়া যায়। স্মার্টফোনের এ রকম কিছু জনপ্রিয় গেমস নিয়ে এবারের আয়োজন। ফিল্ড রানারসনিজের ঘর নিজেকে রক্ষা করতে হবে, এই মন্ত্রে উজ্জীবিত হয়ে গেমারকে খেলতে হবে মোবাইলে ফিল্ড রানারস গেমসটি। কারণ, শত্রুরা গেমারের বাড়ি দখল করতে আসছে সদলবলে। যদি তারা কোনোভাবে মাঠ পার হয়ে বাড়িতে চলে আসতে পারে, তাহলে আপনার বাড়ি চলে যাবে তাদের দখলে। তার আগেই শত্রুদের ঠেকাতে হবে গেমারকে। আর এর জন্য মরণকামড় দিতে হবে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে। ঘায়েল করতে হবে অনুপ্রবেশকারীদের।অ্যাংরি বার্ডসস্মার্টফোনে এখন জনপ্রিয় গেমসের তালিকায় এক নম্বরে আছে অ্যাংরি বার্ডস। বিশাল একটা গুলতি। তার নিচে একঝাঁক খুদে পাখি। ভীষণ রেগে আছে পাখিরা। কারণ, তাদের বড় শত্রু শূকর বা বানরেরা তাদের ডিম খেয়ে ফেলছে আর দাঁত বের করে হাসছে। আর পাখিদের কাছে অস্ত্র বলতে রয়েছে এক গুলতি। তবে গুলতিতে কী লাগিয়ে সেগুলোকে শত্রুর দিকে পাঠানো হবে? এত শত ভাবার সময় নেই? গুলতিতে চড়ে নিজেই উড়ে গিয়ে এসব শত্রুর ওপর আক্রমণ চালায় মিষ্টি রাগী পাখিগুলো। এভাবে একে একে শত্রুগুলোকে ঘায়েল করে এগিয়ে যাওয়াই রাগী পাখিগুলোর কাজ। আর এ রাগী পাখিগুলোকে নিয়ন্ত্রণ করতে হয় গেমারকে! খ্যাপাটে পাখিগুলো নিয়ে এসেছে ফিনল্যান্ডভিত্তিক গেম নির্মাতাপ্রতিষ্ঠান রোভিও মোবাইল। অ্যাংরি বার্ডের মূল গেমের পাশাপাশি এর তিনটি বিশেষ সংস্করণ রয়েছে—অ্যাংরি বার্ড সিজনস, অ্যাংরি বার্ড রিও ও অ্যাংরি বার্ড মিউজিক। ফ্রুট নিনজাফল খেতে কে না ভালোবাসে। কিন্তু ফল খাওয়ার আগে তো কাটতে হবে। আর কাটাকাটির এই কাজটা করতে হবে ফ্রুট নিনজা গেমসে। পুরো গেমসে নিনজাদের তলোয়ার দিয়ে কেটে কুঁচি কুঁচি করতে হবে আপেল, তরমুজ, কলা, নাশপাতি, বেদানাসহ বিভিন্ন ফল। কিন্তু ফল কাটা এত সোজা নয়। উড়ন্ত ফল আসবে, আর তাকে এক কোপে কেটে ফেলতে হবে। এর পাশাপাশি আসবে বিভিন্ন ধরনের বোম। একটু বেখেয়াল হয়ে বোমা কাটলে তো পুরা খবর আছে। সব মিলিয়ে সময় পার করার জন্য খেলাটি খুবই উপযোগী।নিউটনকাযাঁরা রাস্তায় হাঁটেন, তাঁদের মনে হতে পারে পাখির মতো ওড়াটা অনেক সহজ। কারণ, রাস্তা বলে কিছু নেই, নিজের ইচ্ছামতো ওড়া যাবে। কিন্তু বাস্তবে ব্যাপারটা কত কঠিন সেটা টের পাওয়া যাবে নিউটনকা গেমসটি খেলার সময়। গেমটিতে গেমার নিজেকে আবিষ্কার করবে একজন হাঁস হিসেবে। যে ইচ্ছা করলে আকাশে উড়তে পারবে কিন্তু সব জায়গায় নয়। তাকে এগিয়ে যেতে হবে কিছু রিংয়ের মধ্য দিয়ে। যা গায়ে লাগলে সর্বনাশ, মানে মৃত্যু। ফলে অনেক সাবধানে এগোতে হবে। এরপর যত পথ এগোনো যাবে ততই কঠিন হবে পথ চলা। এরই মাঝে গেমারকে এগিয়ে যেতে হবে।সিমসিটিভাঙাচোরা যে মজার একটা কাজ, সেটা খুবই ভালোভাবে উপভোগ করা যায় মোবাইলে বসে বসে সিমসিটি গেমসটি খেলার সময়। একের পর এক দালানকোঠা ভেঙে ফেলছে সবাইকে ফাঁকি দিয়ে, এর থেকে মজার আর কী হতে পারে। ভাঙার জন্য গেমারকে যেতে হবে সিমসিটিতে। যেখানে অনেক বড় বড় দালান রয়েছে। কিন্তু সেগুলো পাহারা দিচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন, তাদের চোখ এড়িয়ে আর বুদ্ধি খাটিয়ে ধ্বংস করতে হবে সব দালানকে। আর তুলতে হবে স্কোর।কল অব ডিউটিআমাদের আবার যুদ্ধে যেতে হবে—এই মন্ত্রে উজ্জীবিত হয়ে কল অব ডিউটি গেমসটি খেলতে পারেন মোবাইলে। কল অব ডিউটি একটি যুদ্ধভিত্তিক ফার্স্ট পারসন শ্যুটার গেম সিরিজ। গেমটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবলম্বনে তৈরি। কল অব ডিউটি বিশ্বের অন্যতম সেরা ফার্স্ট পারসন শ্যুটিং গেম সিরিজ। কল অব ডিউটি ব্ল্যাক অপস সিরিজের সপ্তম গেম। গেমটির নির্মাতা ট্রেয়ার্ক এবং প্রকাশক অ্যাকটিভিশন সম্প্রতি গেমটি বাজারে ছাড়ে। গেমটি কোল্ড ওয়ার ও ভিয়েতনাম যুদ্ধ অবলম্বনে তৈরি। গেমারকে রাশিয়া, ভিয়েতনাম, কিউবাসহ পৃথিবীর বিভিন্ন দেশের যুদ্ধে অংশ নিতে হবে।