প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মৃতি তো মানুষ সংরক্ষণ করে, খাওয়ার কোনো প্রশ্ন আসে কি? কোকোয়াগ্রাফ নামের এক প্রতিষ্ঠান এবার স্মৃতি ভক্ষণের সুযোগ করে দিচ্ছে! ইন্সটাগ্রাম—স্মার্টফোনের এই ছবি শেয়ারের প্রোগ্রামটি দিয়ে ছবি তুলে সঙ্গে সঙ্গেই আপনি শেয়ার করতে পারেন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। চাইলে আপনি কোকোয়াগ্রাফেও শেয়ার করতে পারেন তা। রহস্য বাদ, এবার আসল কথা। ফিলাডেলফিয়া-ভিত্তিক এই প্রতিষ্ঠান ইন্সটাগ্রামের ছবি নিয়ে প্রিন্ট করে দেয় অল্প কিছু সময়ের মধ্যে। প্রিন্ট হয় চকলেটে! তাই চাইলেই সেই ছবিগুলো খাওয়া যায় নির্দ্বিধায়। সব মিলিয়ে খরচ পড়ে ১২ ডলারের মতো। ডেইলি মেইল ও সিএনএন