স্মৃতি ’৭১ শীর্ষক মুক্তিযুদ্ধের বইমেলা পরিষদ গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্বপ্ন দুচোখে সত্যের পথে সোনার বাংলা সৃজনে...’ স্লোগানে আগামী ১৫-২৫ ডিসেম্বর নগরের ডিসি হিলে অনুষ্ঠেয় স্মৃতি ’৭১ শীর্ষক মুক্তিযুদ্ধের বইমেলা ২০১০-এর জাতীয় পরিষদ গঠিত হয়েছে। ২৫ সদস্যের এ পরিষদে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী চেয়ারম্যান ও বইমেলার আয়োজক সংগঠন আমরা করবো জয়ের ব্যবস্থাপনা পরিচালক শওকত বাঙালি সদস্যসচিব মনোনীত হয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে বইমেলার কার্যনির্বাহী পরিষদ গঠন করা হবে। বিজ্ঞপ্তি।