স্মৃতিতে সিদ্দিকা কবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেসিপির আসরে তাঁর নাম উঠবে না, এটা অবাস্তব! বিদেশযাত্রার আগে তাঁর লেখা রেসিপির বই স্যুটকেসের মধ্যে অবশ্যই থাকবে। অগণিত দর্শক তাঁর পদ্ধতিতে রান্না করেছেন ও করছেন। তিনি সিদ্দিকা কবীর। বাংলাদেশে রন্ধনশিল্পে এক ও অদ্বিতীয়। ৩১ জানুয়ারি তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। তাঁর কাছ থেকে শিখেছেন, এমন পাঁচটি রেসিপি দিয়েছেন তাঁরই ভাগনি রেসিপিবিদ ফাতিমা আজিজ ও সাঈদা বেগম।রান্না একটা শিল্প। ভালো হলে সবাই প্রশংসা করবে। কিন্তু খারাপ হলেই জুটবে নীরবতা। কিন্তু খাবারের স্বাদ যেমনই হোক না কেন, সিদ্দিকা কবীর সব সময়ই প্রশংসা করতেন। উৎসাহ দিতেন। নতুন কোনো রেসিপি পেলে সঙ্গে সঙ্গে সংরক্ষণ করতেন। ফাতিমা আজিজ বলেন, ‘সিদ্দিকা কবীরের পারিবারিক ডাকনাম ছিল বুলবুল। সেটা সংক্ষেপে হয়ে গিয়েছিল বুলু।বিশ্রাম ও পরিশ্রম—দুটোকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি রাখতে হবে স্বাস্থ্যকর খাবার। পরিবারের সবাইকে এ কথাটি বলতেন সিদ্দিকা কবীর। তিনি পছন্দ করতেন কম মসলা দেওয়া স্বাস্থ্যকর খাবার। দুধ-ভাত প্রায় প্রতিদিনের তালিকায় থাকত। যেকোনো ধরনের শাক, ছোট মাছ, নরম খিচুড়ি, থানকুনিপাতা দিয়ে ফলি মাছের ঝোল ভালোবাসতেন। তিনি বলতেন, ‘২০ বছর পর্যন্ত আমরা ইচ্ছামতো খেতে পারব। কিন্তু ২০ বছরের পর থেকে খাবারের বিষয়ে কিছুটা সতর্ক হয়ে যাওয়াই ভালো। চল্লিশোর্ধ্ব ব্যক্তিদের চলে যেতে হবে ডায়েট রুটিনে।’যাঁর রান্না দেখে সবাই রান্না করেন, তিনি কার কাছ থেকে রান্না শিখেছেন? উত্তরে ফাতিমা আজিজ বলেন, ‘আমার মা ফাওজিয়া খাতুনের কাছ থেকে। তিনি ছিলেন সিদ্দিকা কবীরের বড় বোন। সব জায়গায়ই গর্ব করে বলতেন এটি।’ সাঈদা বেগম অবশ্য মা নন, খালার কাছেই রান্না করার আগ্রহ পেয়েছেন। ‘তিনি আমার আদর্শ। শুধু রান্না নয়, তাঁর জীবনযাপন, প্রতিটি পদক্ষেপ অনুসরণ করতাম।’ রান্না একটি শিল্প। এই শিল্পকে পরিপূর্ণতা এনে দেয় পরিষ্কার-পরিচ্ছন্নতা। রান্না করার সময় ও পরে ব্যবহূত জিনিস পরিষ্কার রাখতে পছন্দ করতেন তিনি। সাঈদা বেগমও এটিকে মেনে চলেন। সিদ্দিকা কবীরের করা করলা-ভাজি তিনি সবচেয়ে পছন্দ করতেন।বাঙালি খাবার রান্না করার সময় হলুদ, মরিচ, ধনে, আদা, রসুন, পেঁয়াজ ও লবণ লাগবেই। এ বিষয়টি দুই বোন জেনেছেন খালার কাছে। আরও জেনেছেন, রেসিপি দেখে রান্না করলে খাবারের অপচয় কম হয়। মসলা ও অন্যান্য জিনিসের পরিমাপ ঠিক থাকলে রান্না ভালো হবেই। তবে নতুন কোনো রেসিপি করার সময় সব সময় খেয়াল রাখতেন, ব্যবহূত মসলাগুলো বাজারে পাওয়া যাবে কি না। সিদ্দিকা কবীরের রান্নার বিশেষত্ব কী ছিল? উত্তরটি জানা ছিল দুই বোনেরই। তাঁরা জানান, খাবার রান্না করার সময় সব ধরনের পুষ্টি আছে কি না, সে বিষয়টি খেয়াল রাখতেন। পাশাপাশি সব বয়সের জন্য গ্রহণযোগ্য কি না, তাও চিন্তা করতেন।রেসিপি দিয়েছেন ফাতিমা আজিজ। হাঁসের রেসিপি দিয়েছেন সাঈদা বেগমমাছের দোপেঁয়াজাউপকরণ: মাছ টুকরো করে কাটা ২ কাপ (শিং, মাগুর, বা শোল যেকোনো মাছ), পেঁয়াজ কুচি ২ কাপ, লাল মরিচের গুঁড়ো ১ চা-চামচ, হলুদ গুঁড়ো ১ চা-চামচ, ধনে গুঁড়ো ১ চা-চামচ, আদা বাটা সিকি চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়ো সিকি চা-চামচ, কাঁচা মরিচ ৪টি, তেল এক কাপের তিন ভাগের এক ভাগ, টমেটো (মাঝারি) ২টি, পেঁয়াজপাতা সিকি কাপ, ধনেপাতা কুচি ২ চা-চামচ, লবণ ১ চা-চামচ অথবা স্বাদ অনুযায়ী। প্রণালি: মাছ কুটে বেছে ধুয়ে নিন। একটি বাটিতে পেঁয়াজ কুচির সঙ্গে গুঁড়ো ও বাটা মসলাগুলো দিয়ে মেখে নিন। কাঁচা মরিচ, পেঁয়াজপাতা, ধনেপাতা ও টমেটো বাদে মাছের সঙ্গে অন্যান্য সব উপকরণ মিশিয়ে আধা কাপ পানি ও লবণ দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। পানি শুকিয়ে এলে পেঁয়াজপাতা, টমেটো ও ধনেপাতা কুচি দিয়ে হালকা নেড়ে মৃদু আঁচে রাখুন। তারপর কাঁচা মরিচ দিয়ে দুই মিনিট অল্প আঁচে ঢেকে চুলোয় রাখুন। তেলের ওপর উঠলে নামিয়ে সার্ভিং ডিশে বেড়ে ভাত অথবা রুটির সঙ্গে পরিবেশন করুন। তবে যদি নতুন পেঁয়াজ হয়, তাহলে পেঁয়াজ ও কাঁচা মরিচ শেষে দিন। মৌসুমের নতুন পেঁয়াজ হলে পানি দেওয়ার প্রয়োজন নেই। আমার জন্য ছিল বুলু আম্মা। রান্নার প্রতি ভালোবাসাটা বংশপরম্পরায় চলে এসেছে আমাদের মধ্যে। ছোট থেকে বড়—কমবেশি সবাই আমরা রান্না করি। আমি নতুন কিছু রান্না করলে সব সময় তাঁকে পাঠাতাম। তিনি খেয়ে মতামত জানাতেন।’ভুনা খিচুড়িউপকরণ: মুগডাল ভাজা ১ কাপ, পোলাওয়ের চাল ২ কাপ, ঘি বা তেল আধা কাপ, আদা বাটা ২ চা-চামচ, পেঁয়াজ মিহি কুচি সিকি কাপ, তেজপাতা ১টি, লবঙ্গ ১টি, দারুচিনি ৩ টুকরা, ফোটানো গরম পানি ৫ কাপ, লবণ ১ চা-চামচ অথবা স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো সিকি চা-চামচ, লাল মরিচের গুঁড়ো স্বাদমতো, কাঁচা মরিচ ৪টি, লাল পাকা মরিচ ২টি। প্রণালি: চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে তেল বা ঘি গরম করে তেজপাতা ও গরম মসলার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ সোনালি রং হয়ে এলে সেখান থেকে অর্ধেক তুলে রেখে আলাদা রাখুন। এবার হাঁড়িতে বাকি পেঁয়াজের সঙ্গে আদা বাটা, হলুদ-মরিচের গুঁড়ো, চাল ও ডাল একত্রে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজুন। তারপর ফোটানো গরম পানি ও লবণ দিয়ে নাড়ুন। ফুটে উঠলে কাঁচা মরিচ ও লাল পাকা মরিচ দিয়ে ঢেকে দিন। মৃদু আঁচে ২০-২২ মিনিট ফুটিয়ে ঢাকনা খুলে আলতোভাবে একবার নেড়ে আবার ঢেকে পাঁচ মিনিট দমে রাখুন। এবার ঢাকনা খুলে ওপর থেকে ২ টেবিল-চামচ ঘি ছিটিয়ে দিয়ে সার্ভিং ডিশে বেড়ে কিছু বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম রঙিন ভুনা খিচুড়ি। লাউ টমেটো ডালউপকরণ: মসুর ডাল ১ কাপ, লাউ (ছোট টুকরো করা) ২ কাপ, টমেটো (টুকরো করা) ১ কাপ, হলুদ গুঁড়ো সিকি চামচ, কাঁচা মরিচ ৪টি, পেঁয়াজ কুচি ৩ টেবিল-চামচ, রসুন কুচি ২ টেবিল-চামচ, ধনেপাতা কুচি ৩ টেবিল-চামচ, পানি ৫ কাপ, লবণ ১ চা-চামচ অথবা স্বাদমতো, তেল ২ টেবিল-চামচ। প্রণালি: ডাল ধুয়ে হলুদ ও তিন কাপ পানি দিয়ে সেদ্ধ করুন। পানি কমে এলে ঘুঁটনি দিয়ে ঘুঁটে ভালো করে মিশিয়ে নিন। লবণ ও বাকি পানি দিয়ে দু-একবার ফুটে উঠলে টুকরো করা লাউ দিয়ে ঢেকে দিন। লাউ সেদ্ধ হয়ে এলে টমেটো দিয়ে নেড়ে দিন। এরপর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে রাখুন।ফ্রাইপ্যানে তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে কাঁচা মরিচ ও রসুন কুচি দিয়ে ভেজে নিন। পেঁয়াজ ও রসুন বাদামি করে ভাজা হলে তা ডালে ঢেলে দিন। মৃদু আঁচে এক মিনিট চুলায় রেখে নামিয়ে পরিবেশন বাটিতে ঢেলে গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন। অরেঞ্জ মাফিনপরিবেশন-৬উপকরণ: ময়দা ১ কাপ, বেকিং পাউডার আধা চামচ, বাইকার্বোনেট অব সোডা আধা চা-চামচ, ডিম ৩টি, টক দই ১ কাপ, মাখন (নরম) আধা কাপ, চিনি ১ কাপ, কমলার খোসা কুচি বা অরেঞ্জ রাইন্ড ১ টেবিল-চামচ, কমলার রস সিকি কাপ, কমলার কোয়া ৩ টেবিল-চামচ প্রণালি: ওভেনে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপ দিন। মাফিনের প্যানে কাগজের কাপ বসিয়ে রাখুন। একটি পাতলা সুতি কাপড় ধুয়ে তাতে টক দইয়ের পানি ঝরিয়ে নিন। ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করুন। মাখন চিনি দিয়ে ফেটে নিন। একটি একটি করে ডিমের কুসুম দিয়ে ফেটুন। কমলার রস, কোয়া ও রাইন্ড মিশিয়ে নিন। ময়দা দুই-তিনবারে হাত দিয়ে মিশিয়ে দই মেশান। ডিমের সাদা অংশ ফেটে মেরাং করুন। ময়দার মিশ্রণে মেরাং ভাজে ভাজে ধীরে ধীরে মেশান। এবার মাফিন কাপের চার ভাগের তিন ভাগ ভরে চামচ দিয়ে ব্যাটার দিন। প্রি-হিটেড ওভেনে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৪০ থেকে ৬০ মিনিট অথবা মাফিন না হওয়া পর্যন্ত বেক করুন। হাঁসের মেথি ভুূনাউপকরণ: হাঁস দেড় কেজি ১টি, গোলমরিচ গুঁড়ো সিকি চা-চামচ, আদা বাটা ২ টেবিল-চামচ, দারুচিনি টুকরা, রসুন বাটা ১ টেবিল-চামচ, ছোট এলাচ ৫টি, পেঁয়াজ বাটা আধা কাপ, লবঙ্গ ৫টি, পেঁয়াজ কুচি আধা কাপ, মেথি ১ চা-চামচ, হলুদ গুঁড়ো দেড় চা-চামচ, তেজপাতা ২টি, মরিচ গুঁড়া দেড় চা-চামচ, সিরকা ১ চা-চামচ, জিরা গুঁড়া দেড় চা-চামচ, লবণ ১ চা-চামচ, ধনে গুঁড়া দেড় চা-চামচ, সয়াবিন তেল ১ কাপ, কাঁচা মরিচ ৬টি। প্রণালি: হাঁস কুটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পেঁয়াজ কুচি, মেথি, গরম মসলা, কাঁচা মরিচ ও আধা কাপ সয়াবিন তেল বাদে বাকি সব উপকরণ একত্রে মেখে হাত ধোয়া পানি দিয়ে চুলায় ঢেকে মাঝারি আঁচে চড়িয়ে দিন। পরে মৃদু আঁচে মাংস সেদ্ধ করুন। মাংস সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজনবোধে গরম পানি দিতে পারেন। প্যানে তেল গরম করে তেজপাতা, মেথি ও গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাদামি রং করে ভেজে নিন। তেলসহ ভাজা পেঁয়াজ মাংসে ঢেলে দিন। কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে মৃদু আঁচে দমে রাখুন। তেল ওপরে উঠিয়ে নামিয়ে রাখুন।