স্মৃতিমিত্র মহাস্থবিরের ৫৯তম জন্মজয়ন্তী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য জেলার খাগড়াছড়ি তিন টেহরির বিশ্বশান্তি স্মৃতিধাম আন্তর্জাতিক ভাবনাকেন্দ্রে সম্প্রতি উদ্যাপিত হলো কেন্দ্রের প্রতিষ্ঠাতা মহাপরিচালক বিদর্শনাচার্য ভদন্ত স্মৃতিমিত্র মহাস্থবিরের ৫৯তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে আয়োজিত উৎসবে প্রধান অতিথি ছিলেন ভারতের আগরতলা রাজবিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত অক্ষয়ানন্দ মহাস্থবির। বিশেষ অতিথি ছিলেন নানুপুর গৌতম বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধালংকার মহাস্থবির।
তবলছড়ি মাটিরাঙ্গা বিহারের বিহারাধ্য ভদন্ত সুরিয়া মহাথেরোর সভাপতিত্বে অষ্টশীল প্রার্থনা করেন অধ্যাপিকা তৃপ্তিরানী বড়ুয়া। অষ্টবিংশতি বুদ্ধপূজা ও প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ ছাড়া ছিল রথযাত্রা, প্রদীপ প্রজ্বালন ও কেক কাটা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চম্পক বড়ুয়া। বিজ্ঞপ্তি।