স্মৃতিলোপ ব্যাধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

—নেক্সট।কেবিনের দরজার চৌকাঠ পার হয়ে রোগী দাঁড়িয়ে থাকে দ্বিধাগ্রস্ত হয়ে।—ভেতরে আসুন, আপনার সমস্যাটা কী, বলুন। —একটু অপেক্ষা করুন, চিরকুটটা বের করি আগে।পকেট হাতড়াতে শুরু করল রোগী।—কিসের চিরকুট?—ডাক্তার প্রশ্ন করল।—ইয়ে... মানে... আমি ওখানে লিখে রেখেছি... এই তো, পেয়েছি। সবকিছু ভুলে যাই তো! হ্যাঁ, আমি স্মৃতিলোপ রোগে ভুগছি।—স্মৃতিলোপ রোগ মানে? ডাক্তার তীক্ষ দৃষ্টিতে তাকালেন রোগীর দিকে।—বুঝিয়ে বলুন।—আমি সব ভুলে যাই। নাম, পদবি, টেলিফোন নম্বর, বিভিন্ন তথ্য, ঘটনা। এক কথায় সব।—আপনি লিখে রাখার চেষ্টা করে দেখেছেন? —কী যে বলেন! কলম কোথায় রেখেছি, সেটা মনে করতে করতে ভুলে বসে থাকি কী লিখতে চেয়েছিলাম। আর নোটবুকের সংখ্যা আমার নিদেনপক্ষে একশো।—বুঝতে পেরেছি। বাসায় কী অবস্থা?—বাসায়? কোথায় এটা?—মানে আপনার বাসায়। আপনি খুব সম্ভব বিবাহিত?—নিশ্চয়ই! তবে বাসায় যা-তা অবস্থা। বিবাহবার্ষিকীর কথা মনে থাকে না, মনে থাকে না স্ত্রীর জন্মতারিখ, বাসার ট্যাক্স দিতে ভুলে যাই, আমার বেতন আমার স্ত্রী তুলে নিয়ে আসে...—আপনার জন্য সত্যি খারাপ লাগছে আমার। অফিসে নিশ্চয়ই খুব অসুবিধায় ভোগেন এ কারণে?—মোটেও না!—কিন্তু আপনি তো সব ভুলে ভুলে যান!—তাতে কী!—ঠিক বুঝলাম না! আপনি কোথায় কাজ করেন?—আমি?—হ্যাঁ, আপনি।—এক মিনিট, নোটবুক দেখে বলছি।... ও হ্যাঁ, বাণিজ্য দপ্তরে।—ওখানে আপনার কাজ কী?—ক্রেতাদের অভিযোগের উত্তর দিই।