স্মৃতিশক্তি বৃদ্ধিতে লতাগুল্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মৃতিশক্তি বৃদ্ধির কথা ভাবছেন? আছে সুগন্ধি লতাগুল্ম। নতুন গবেষণায় দেখা গেছে, লতাগুল্মের সুবাস মানুষের স্মৃতিশক্তি বাড়িয়ে দেয়। এর সহায়তায় এমনকি অতীতের নির্দিষ্ট কোনো ঘটনা বা স্মৃতির কথাও মনে করা যায়। যুক্তরাজ্যের নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। ৬৬ জনের ওপর এ গবেষণা চালানো হয়। তাঁদের দুটি কক্ষে নেওয়া হয়। একটি কক্ষে লতাগুল্মের সুগন্ধের ব্যবস্থা করা হয়। অন্যটিতে এ রকম কোনো সুগন্ধ ছিল না। এরপর দুই পক্ষের অংশগ্রহণকারীদের স্মৃতিশক্তির পরীক্ষা নেওয়া হয়। দি ইন্ডিপেনডেন্ট।