স্যাটেলাইট মডেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর যেকোনো স্থানে ইন্টারনেট সংযোগ সহজলভ্য নয়। কারণ, বেশির ভাগ নেট সংযোগই এখনো নির্ভর করে ধাতব তারের ওপর। তারহীন ওয়াইফাই সংযোগের ব্যাপ্তিও সীমিত।এসবকে প্রতিস্থাপন করার জন্য খুব কাছে অবস্থান করছে ওয়াইম্যাক্স প্রযুক্তি।কিন্তু ভবিষ্যতে এটা কতটুকু কী করবে, তা এখনো স্পষ্ট নয়।পৃথিবীর যেকোনো স্থানে ইন্টারনেট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য সমাধান কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। স্যাটেলাইট স্থাপন ব্যয়বহুল ও ঝামেলাপূর্ণ হলেও এটি দিয়ে পৃথিবীর সর্বত্র ইন্টারনেট সংযোগকে নিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আশার কথা হচ্ছে, ইনমারস্যাটের ব্রডব্যান্ড গ্লোবাল এরিয়া নেটওয়ার্ক (বিগ্যান) প্রদান করছে মধ্যগতির ১৪৪ কেবিপিএস সংযোগ। এই সেবার এলাকা বিস্তৃত হয়েছে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, পূর্বপ্রাচ্য, অস্ট্রেলিয়া, আফ্রিকাসহ উত্তর ও দক্ষিণ গোলার্ধের প্রায় পুরোটায়। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, কোনো ধরনের স্থায়ী স্থাপনা ছাড়াই ছোট্ট একটা স্যাটেলাইট মডেমের (স্যাট-মডেমের মাধ্যমে) ‘যেকোনো স্থানে যেকোনো সময়’ সংযোগ পাওয়ার সুবিধা। স্যাটেলাইট মডেম একটা বহনযোগ্য যন্ত্রাংশ, যা ‘উপগ্রহ দৃশ্যমান (লাইন অব সাইট)’ এ রকম যেকোনো স্থানেই ব্যবহার করা যায়।বাক্স খুলুনকীভাবে কাজ করে এই বাক্স? মূলত এটা একটা মডেম। ফোন সংযোগের বদলে এটা কম্পিউটারকে যুক্ত করে স্যাটেলাইটের সঙ্গে। প্রথম দেখায় এটাকে পুরোনো দিনের ধূসর ল্যাপটপের মতোই মনে হবে। যেহেতু এর আকার ও ওজন হালকামাত্রার ল্যাপটপের মতো, সেহেতু এই মডেম বেশ সহজেই এঁটে যায় ল্যাপটপের ব্যাগেই।একবার চার্জকরলে এটি চলে২৪ ঘণ্টা। হালকা বৃষ্টিতে কিছু না হলেও সজোরে বৃষ্টির ঝাপটা অথবা জাহাজে চলার সময় ঢেউয়ের ধাক্কা সহ্য করবে না এটা।ইতিবাচক দিকএই যন্ত্রে রয়েছে একটা ওয়েব সার্ভার। আইপি বা ইন্টারনেট প্রটোকল ঠিকানা দিয়ে দেখা যাবে ওয়েব পেজ। প্রথমবার ব্যবহারের ক্ষেত্রে অবস্থান (অক্ষাংশ ও দ্রাঘিমাংশ) হিসাব করার জন্য একটা জিপিএস (গ্লোবার পজিশনিং সিস্টেম) লকের প্রয়োজন হবে। উচ্চতার খুব বেশি তারতম্য না হলে এই অবস্থান পরিবর্তিত হবে না। তবে নতুন কোনো স্থানে গেলে একবারে নতুন করে অবস্থান ফিক্স করতে হবে।বাস্তব প্রয়োগকোন ধরনের মানুষের জন্য এই যন্ত্র? স্যাটফোন সরবরাহকারী রিচার্ড অফেনবাক বলেন, ‘আমাদের কিছু ক্রেতা চলমান অবস্থায় ই-মেইল দেখার জন্য এসব ব্যবহার করছেন অস্ট্রেলিয়ার মধ্য-অঞ্চলে। সাংবাদিকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়; জেরুজালেম ও ইরাকের মতো স্থানগুলোতে ব্যবহূত হচ্ছে এসব। খনি ও অনুরূপ অনুসন্ধানী সংস্থা এবং অভিযানপ্রিয় কিছু ব্যবসায়ী বিভিন্ন দুর্গম স্থানে ব্যবহার করছেন এসব; বলাই বাহুল্য, সেসব স্থানে তাদের ব্ল্যাকবেরি অকার্যকর!’সার্বিক চিত্রসবকিছু একসঙ্গে মেলালে বিষয়টা দাঁড়ায়, ব্রডব্যান্ড গ্লোবাল এরিয়া নেটওয়ার্ক সেবাটি শহরবাসী ও শহুরে ভ্রমণকারীদের জন্য আদর্শ। উঁচু দালান মানে তথ্য গ্রহণটি নির্ভরশীল নয়। অন্যদিকে তথ্য প্রেরণের সময় জনবহুল এলাকায় মাইক্রোওয়েভের আক্রমণের সম্ভাবনা। তাহলে কার জন্য এই বিজ্ঞানের অবদান? অবশ্যই আপনি অবকাশযাপনের সময়ের জন্য এ রকম এক স্যাটেলাইট মডেম কিনতে পারেন। তবে পেশাদার ব্যবহারকারীদের জন্য এটা আরও বেশি প্রয়োজন।সূত্র: ডট নেট ম্যাগাজিন, সংখ্যা ১৪৪