স্যানমারের অগ্নিনির্বাপণ মহড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যানমার গ্রুপের স্যানমার ওশান সিটির অষ্টমতলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় সম্প্রতি অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।এতে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এমআই খসরুসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক রুহুল আমিনের নেতৃত্বে সহপরিচালক এবিএম নুরুল হক, উপসহপরিচালক মো. জসীম উদ্দীন, আখতারুজ্জামান, ফরিদ আহমদ চৌধুরীসহ ৩৪ জন কর্মকর্তা ও কর্মচারী মহড়ায় অংশ নেন। বিজ্ঞপ্তি।