প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যানিটেশন মাস উপলক্ষে আনোয়ারায় বেসরকারি সংস্থা ব্র্যাকের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থাটির ওয়াশ কর্মসূচি এই আলোচনা সভার আয়োজন করে। গত ১৭ অক্টোবর উপজেলা সদরে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রণবেশ মহাজন, উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক ওয়াশ কর্মসূচির কর্মসূচি সংগঠক সাজেদা খানম।