স্যান্ডো ব্যায়ামাগারের শরীর গঠন প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২ সেপ্টেম্বর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে স্যান্ডো ব্যায়ামাগারের আয়োজনে মনোহর আইচ স্মরণসভা ও শরীর গঠন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তারা প্রয়াত শরীরচর্চাবিদ মনোহর আইচ স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় শরীর গঠনের বিচারক অনুপ দাশ এবং সভাপতিত্ব করেন আবুল ফজল। অতিথি ছিলেন এম জহিরুল আলম দোভাষ। স্মরণসভা শেষে এক মনোজ্ঞ শরীর গঠন প্রদর্শনী হয়। এতে ১০৪ জন প্রতিযোগী অংশ নেন। বিজ্ঞপ্তি।