স্যান্ডো ব্যায়ামাগারের শরীর গঠন প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দনাইশ উপজেলার পৌর এলাকার হারালায় সম্প্রতি তিনটি চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩ সেপ্টেম্বর একটি মামলাও হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
জানা গেছে, ৩১ আগস্ট দিবাগত রাতে হারালা গ্রামের মো. মহিউদ্দিনের ঘরের দরজা ভেঙে চোর ঢুকে তিন ভরি স্বর্ণালংকারসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে গেছে। একই রাতে কায়কোবাদ ও জলিল আহমদ নামের আরও দুই ব্যক্তির ঘরেও একই কায়দায় চুরির ঘটনা ঘটে বলে মহিউদ্দিন জানান। মহিউদ্দিনের ভাই নাছির উদ্দিন বাদী হয়ে চন্দনাইশ থানায় মামলা করেছেন। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ চুরির কথা স্বীকার করে বলেন, ‘আমরা চোর চক্রটিকে ধরার চেষ্টা করছি।’ —