স্যামসাং গ্যালাক্সি এস থ্রি স্মার্টফোন চট্টগ্রামেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামেও পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ফিচারের স্যামসাং গ্যালাক্সি এস থ্রি স্মার্টফোন। গত শুক্রবার বিকেলে নগরের আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের শাখা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফোনটির পরিচিতির আয়োজন করা হয়।এতে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিকস শাখা কার্যালয়ের হেড অব মোবাইল হাসান মেহদী ও স্যামসাংয়ের ডিস্ট্রিবিউশন পার্টনার ট্রান্সকম মোবাইল লিমিটেডের মহাব্যবস্থাপক শেখ আবদুল্লাহ আকবর। এর আগে গত বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে গ্যালাক্সি এস থ্রি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অভিনব ‘স্মার্ট স্টে’ ফিচারের মাধ্যমে গ্যালাক্সি এস থ্রি বুঝতে পারে কখন কীভাবে ব্যবহারকারীরা ফোনটি ব্যবহার করছেন। যেমন কোনো ই-বুক পড়ার সময় বা ওয়েব ব্রাউজিং করার সময় স্ক্রিনের দিকে চোখ থাকা অবস্থায় স্ক্রিনটি কখনোই বন্ধ হবে না।গ্যালাক্সি এস থ্রি-র ‘এস ভয়েস’ ফিচারের মাধ্যমে ফোনটি ব্যবহারকারী কণ্ঠস্বরের ওপর ভিত্তি করে কাজ করবে। এ ছাড়া ‘পপ আপ প্লে’ ফিচারটির সাহায্যে অন্যান্য কাজ করার পাশাপাশি একই সঙ্গে স্ক্রিনের যেকোনো অংশে ভিডিও চালানো যাবে। এর ফলে ই-মেইল কিংবা ওয়েব ব্রাউজিং করার জন্য আলাদা করে ভিডিও চালু বা বন্ধ করার প্রয়োজন হবে না।ফোনটির ৮ মেগাপিক্সেল স্মার্ট ক্যামেরাটিতে কোনো ‘শাটার ল্যাগ’ থাকবে না, যার ফলে যেকোনো মুহূর্তের ছবি তুলে রাখা যাবে। এর ‘বার্স্ট শট’ ফিচারের সাহায্যে ২০টি ছবি টানা তোলা যাবে ৩ সেকেন্ডের ব্যবধানে। আর ‘বেস্ট ফোটো’ ফিচারটিই নির্বাচন করবে সবচেয়ে ভালো আটটি ছবির একটি। এই ফোনটি পাওয়া যাবে ৬৭ হাজার ৫০০ টাকায়।নিজস্ব প্রতিবেদক