স্যামসাংয়ের এটিআইভি ল্যাপটপ কাজ করা যাবে আলো-আঁধারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন-রাত যে কোনো সময় কাজ করা যাবে ল্যাপটপটিতে। কারণ এটি স্বয়ংক্রিয়ভাবে আলোর সংবেদনশীলতার সঙ্গে মানিয়ে নেয়। প্রযুক্তি বাজারে নতুন আসা স্যামসাং ল্যাপটপ এটিআইভি বুক ৯-এ থাকছে এ সুবিধা। ল্যাপটপটি সব রকম দাগ ও হাতের ছাপ প্রতিরোধক। এতে রয়েছে তৃতীয় প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর। সিনেমা দেখা এবং গ্রাফিক্সের কাজও করা যাবে এতে। স্পষ্ট দেখা যাবে সব ছবি ও লেখা। সুপার ব্রাইট প্লাস স্ক্রিনের সাহায্যে ছবি, ভিডিও, ওয়েবসাইট কিংবা ডকুমেন্ট দেখার ক্ষেত্রেও মিলবে ভিন্ন অভিজ্ঞতা। দ্বিগুণ উজ্জ্বল স্ক্রিনের কারণে চোখের ক্লান্তি অনেক কমে যাবে। 
ল্যাপটপটিতে অ্যান্টি রিফ্লেকটিভ বৈশিষ্ট্যের কারণে উজ্জ্বল রোদেও সবকিছু পরিষ্কার দেখা সম্ভব। এতে রয়েছে ১ দশমিক ৩ মেগাপিক্সেল এইচডি ওয়েবক্যাম। ফলে এটি দিয়ে দূরদূরান্তের যোগাযোগও হবে সহজ।
এদিকে, বিশ্বখ্যাত আসুসের ফোনপ্যাড ট্যাবলেট পিসি পাওয়া যাচ্ছে প্রযুক্তি বাজারে। এতে রয়েছে থ্রিজি মোবাইল ডেটা বা ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি ফোন করার সুবিধা। জিএসএম সিম ব্যবহার করে ফোনের সবগুলো ফাংশন এতে উপভোগ করা যায়।
ট্যাবলেট পিসিটিতে রয়েছে এক জিবি র‌্যাম, আট জিবি ডেটা স্টোরেজ, ডুয়াল ওয়েবক্যাম, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো ইউএসবি ইন্টারফেস প্রভৃতি। সর্বোচ্চ নয় ঘণ্টা পাওয়ার ব্যাকআপের সুবিধা রয়েছে এতে। নিজস্ব প্রতিবেদক