স্যামসাংয়ের থ্রি-ডি মনিটর এসেছে প্রযুক্তি বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি বাজারে এসেছে স্যামসাং (এস২৭এ৯৫০ডি মডেল) ত্রিমাত্রিক মনিটর। মালয়েশিয়ায় তৈরি মনিটরটির সঙ্গে রয়েছে একটি করে থ্রি-ডি গ্লাস। ২৭ ইঞ্চির মনিটরটির দাম ৬৪ হাজার টাকা। থাকবে তিন বছরের বিক্রয়োত্তর সেবা।এদিকে, আসুস নিয়ে এসেছে (ভিএস২২৮এন মডেলের) নতুন এলইডি মনিটর। আইপিএস প্যানেলের সাড়ে ২১ ইঞ্চি প্রশস্ত মনিটরটিতে রয়েছে স্মার্ট ভিউ প্রযুক্তি। ফলে যেকোনো অবস্থান থেকেই ছবির মান এবং রং একই রকম দেখা যাবে। সরু আকৃতির এই মনিটরটি সম্পূর্ণ এইচডি (১০৮০পি) এবং এইচডিসিপি সমর্থন করে। পরিবেশবান্ধব মনিটরটির দাম রাখা হচ্ছে ১৪ হাজার টাকা।বাজারে এসেছে এইচপির আকর্ষণীয় ডিজাইনের বিশেষায়িত ট্যাবলেট। ব্যবসায়িক ও প্রশাসনিক কাজের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ট্যাবলেটটি। এতে রয়েছে নির্দিষ্ট কিছু অ্যাড-অনস, বিশেষ বিশেষ পরিস্থিতির জন্য যা বেশ কার্যকর।কম ওজনের এইচপি এলিট প্যাড ট্যাবলেট উইন্ডোজ-৮(২) এর উপযোগী করে তৈরি করা হয়েছে, যা প্রযুক্তিজীবীদের ব্যবহারে স্বাচ্ছন্দ্য দেবে। এ ছাড়া পানি, ধুলাবালু, ঝাঁকুনি, চরম তাপমাত্রা ও উচ্চতাজনিত তারতম্যের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য এতে রয়েছে মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি সিস্টেম(৩)।  নিজস্ব প্রতিবেদক