স্যার আশুতোষ কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যার আশুতোষ সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ৭৫তম পুনর্মিলনী অনুষ্ঠান ১০ জানুয়ারি বোয়ালখালী উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে রত্নাগর্ভা নাম স্মরণিকা প্রকাশ করা হয়। স্মরণিকার মোড়ক উন্মোচন আনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মামুনুর রশিদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মইন উদ্দিন খান বাদল। আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম আবুল কালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আতাউল হক। অনুষ্ঠান উদ্বোধন করেন সাহিত্যিক রমা চৌধুরী। বক্তব্য দেন মাসুম চৌধুরী, মোহাম্মদ মুছা চৌধুরী, নুরুল ইসলাম, মো. জাকারিয়া, মুজিবুর রহমান, রিদওয়ানুল হক, মো. সেলিম উদ্দীন, এস এম নুরুল করিম, এম. গোফরান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।