স্যার, আসতে পারি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি যে স্কুলে পড়তাম, আমার একজন খুব রাগী শিক্ষক ছিলেন। আমাদের প্রাইমারি স্কুলে পড়ার সময় একজনও খুঁজে পাওয়া যাবে না যে স্যারকে ভয় পেত না। আমি স্কুল পাস করে কলেজে ভর্তি হয়েছি তখন। কলেজ থেকে ফেরার পথে অনেক দিন পর স্যারের সঙ্গে দেখা হলো। স্যারকে দূর থেকে আসতে দেখে মনে মনে সাহস জোগাচ্ছিলাম। ঠিক করলাম স্যারকে সুন্দর করে একটা সালাম দেব। কিন্তু স্যার আমার কাছাকাছি আসতেই ভয়ে আমার সব চিন্তা জট পাকিয়ে গেল। অভ্যাসেই হোক আর ভুলেই হোক, আমি স্যারকে বলে ফেললাম ‘স্যার, আসতে পারি?’
অতীন্দ্রিলা আহমেদ
শ্যামপুর, রংপুর