স্যুটকেস স্কুটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার রাস্তার জন্য উপযুক্ত এক বাহনের খোঁজ মিলল এবার। মোভিও নামের এই বাহনটির ওজন ২৫ কিলোগ্রাম, ব্যাটারিতে চার্জ দিলে চলতে পারবে ২২ কিলোমিটার পর্যন্ত। ঘণ্টায় ছুটতে পারে ২৮ মাইল বেগে। ভাবছেন, এ আর এমন কী? তাহলে শুনুন, এই মোভিও চাইলে ভাঁজ করে স্যুটকেসের আকারেও নিয়ে আসা যায় চোখের পলকে। অ্যান্ট্রো গ্রুপ নামের এক প্রতিষ্ঠান তৈরি করেছে এটি। আগামী বছর বাজারে ছাড়বে বলে তারা জানিয়েছে। দাম পড়বে দুই হাজার পাউন্ডের মতো। ডেইলি মেইলগ্রন্থনা: মাহফুজ রহমান