সৎ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার ক্ষেত্রে মায়েদের ভূমিকা বেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তানদের পড়ালেখা শেখানো এবং সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি। তাই লেখাপড়ার পাশাপাশি তাদের চলাফেরার ওপরও মাকে নজর রাখতে হবে। পটিয়া পৌরসভার আল্লাই-ওখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মা সমাবেশে বক্তারা এ অভিমত দেন। ৯ অক্টোবর বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা পরিষদের সভাপতি মো. ফজলুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মুহাম্মদ শামসুল হক। অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য খায়রুল বশর, সাবিনা ইয়াসমিন, জুলেখা বেগম ও জোছনা বেগম। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয়ন কুমার বড়ুয়া। সমাবেশ শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি।