সৎসঙ্গ বিহার মানবতার সেবা করে যাচ্ছে: নৌপরিবহনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বাকলিয়ায় সৎসঙ্গ বিহারে এক আলোচনা সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, সৎসঙ্গ বিহার চট্টগ্রাম মানবতার এক মূর্ত প্রতিষ্ঠান। সৎসঙ্গ বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে মানবকল্যাণ করে যাচ্ছে।
সৎসঙ্গ বিহারসংলগ্ন কর্ণফুলীর নদীর তীরে নির্মিত বেড়িবাঁধ প্রকল্প ও বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং তপোবন বিদ্যা নিকেতনের উদ্বোধন উপলক্ষে ১৩ জুন এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সৎসঙ্গ বিহার চট্টগ্রামের সভাপতি জনার্দন ভট্টাচার্য। এতে অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন, চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রকৌশল) কমোডর জুলফিকার আলী, শ্রমিক নেতা সফর আলী, বাকলিয়া বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ কাউসার মাসুম। বিজ্ঞপ্তি।